তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে একটি সৃজনশীল নমুনা প্রশ্নোত্তর

দেওয়া হলো।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইসিটির ছাত্র তার গ্রামের প্রতিবেশী শুভকে তার বাসার টেলিভিশন কীভাবে কাজ করে, তা বুঝিয়ে বলল। নেটওয়ার্কের সুবিধা বর্ণনা করার ক্ষেত্রে ই-ব্যাংকিং ও এটিএম সেবা নিয়ে তারা আলোচনা করে।

ক. কম্পিউটার নেটওয়ার্ক কী?

খ. ন্যানো টেকনোলজি কীভাবে আমাদের উপকারে আসে? ব্যাখ্যা করো।

গ. শুভর বাসায় টিভির ক্ষেত্রে যে ট্রান্সমিশন মোড কাজ করে, তা ব্যাখ্যা করো।

ঘ. উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং সুবিধার ক্ষেত্রে নিরাপদ ও সাশ্রয়ী কী ধরনের নেটওয়ার্ক স্থাপন করা উচিত? বিশ্লেষণ করো।

উত্তর: ক

ডেটা আদান-প্রদানের উদ্দেশ্যে একাধিক কম্পিউটারের মধ্যে আন্তসংযোগব্যবস্থাকে কম্পিউটার নেটওয়ার্ক বলে।

উত্তর: খ

ন্যানো টেকনোলজি হচ্ছে ন্যানো স্কেলে (১০-৯) ডিভাইস তৈরি করার প্রযুক্তি। সুপার কম্পিউটার তৈরিতে, সূক্ষ্ম যন্ত্রাংশ তৈরিতে, কৃত্রিম অঙ্গপ্রত্যঙ্গ তৈরিতে, ক্যানসার রোগের চিকিত্সায় ন্যানো টেকনোলজি ব্যবহার হয়। মাইক্রোপ্রসেসর তৈরি এবং জটিল রোগের চিকিত্সার মাধ্যমে ন্যানো টেকনোলজি আমাদের উপকারে আসে।

উত্তর: গ

শুভর বাসার টেলিভিশনের ক্ষেত্রে যে ট্রান্সমিশন মোড কাজ করছে তা হলো সিমপ্লেক্স মোড। যে ট্রান্সমিশন মোডে কেবল এক দিকে ডেটা প্রবাহিত হয়, তাকে সিমপ্লেক্স মোড বলে। শুভ বাসার টেলিভিশনে শুধু দেখতে পারে কিন্তু কোনো উত্তর দিতে পারে না। অর্থাত্ শুভর বাসার টেলিভিশন শুধু সিগন্যাল গ্রহণ করে কিন্তু কোনো সিগন্যাল প্রেরণ করে না। সুতরাং এটি একটি সিমপ্লেক্স মোড।

   প্রেরক  ( প্রাপক                                                                                  

চিত্র: সিমপ্লেক্স মোড

উত্তর: ঘ

উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং সুবিধার ক্ষেত্রে নিরাপদ ও সাশ্রয়ী নেটওয়ার্ক স্থাপনের জন্য ওয়্যারলেস পদ্ধতিতে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক স্থাপন করা উচিত। কারণ, কেন্দ্রীয়ভাবে ডেটা স্টোর, নিরাপত্তা নিশ্চিত করা, বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো এবং নেটওয়ার্ক চালানোর জন্য একটি উপযুক্ত ব্যবস্থা হলো ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। এই নেটওয়ার্কে একটি কম্পিউটার রিসোর্স থাকে আর নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার সেসব রিসোর্স ব্যবহার করে। যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে, সেটি হচ্ছে সার্ভার, আর যেসব কম্পিউটার সেই রিসোর্স অ্যাকসেস করে, তারা হচ্ছে ক্লায়েন্ট, নেটওয়ার্কের সমস্ত রিসোর্স সার্ভারে জমা থাকায় কেন্দ্র থেকে রিসোর্স ম্যানেজ করা যায়। সব ইউজার একই সার্ভারে লগ-ইন করে এবং সার্ভার সিকিউরিটি পলিসি মেনে চলে বিধায় নিরাপত্তা নিশ্চিত হয়। নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এ ধরনের নেটওয়ার্ককে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং ইউজার লেভেল অ্যাকসেস কন্ট্রোল ব্যবহার করে বলে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বেশ সিকিউর। উপরন্তু আলোচনা হতে বলা যায় যে উদ্দীপকে উল্লিখিত ব্যাংকিং-সুবিধার ক্ষেত্রে নিরাপদ ও সাশ্রয়ী হিসেবে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক স্থাপন করা উচিত।

মাস্টার ট্রেইনার

প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম