
*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো
অধ্যায়-১
১। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ ধারণার প্রবক্তা কে?
ক. মার্শাল ম্যাকলুহান খ. টিম বানারস লি
গ. মার্ক জাকারবার্গ ঘ. ই এফ কড
২। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কী বলা হয়?
ক. ই-কমার্স খ. ই-মার্কেটিং গ. ই-বিজনেস ঘ. আউটসোর্সিং
৩। ফ্রিল্যান্সিং কী?
ক. দীর্ঘমেয়াদি চুক্তিতে কাজ করা
খ. নিয়মমাফিক ১০টা-৫টা অফিস করা
গ. স্বাধীনভাবে যেকোনো প্রতিষ্ঠানে কাজ করা
ঘ. সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করা
৪। বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি?
ক. ইন্টারনেট খ. রেডিও গ. টেলিভিশন ঘ. টেলিফোন
৫। কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কী করতে হবে?
ক. সাইনবোর্ডে টাঙাতে হবে খ. পত্রিকায় দিতে হবে
গ. ওয়েবসাইটে দিতে হবে ঘ. রেডিওতে প্রচার করতে হবে
৬। কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সঙ্গে ভিডিও চ্যাট করেন?
ক. স্কাইপে খ. মাই স্পেস গ. টুইটার ঘ. ইউটিউব
৭। অনলাইনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করাকে বলা হয়—
ক. ই-মেইল খ. ই-বুক গ. ই-গভর্নেস ঘ. ই-কমার্স
৮। www.khanacademy.org কী সংক্রান্ত ওয়েবসাইট?
ক. চিকিত্সাসংক্রান্ত ওয়েবসাইট খ. বিনোদনসংক্রান্ত ওয়েবসাইট
গ. ব্যবসাসংক্রান্ত ওয়েবসাইট ঘ. শিক্ষাসংক্রান্ত ওয়েবসাইট
৯। কোনটির অবদান বিশ্বগ্রাম প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি?
ক. টেলিফোন খ. ইন্টারনেট গ. টেলিভিশন ঘ. স্যাটেলাইট
১০। কিসের কল্যাণে বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে?
ক. ইন্টারনেট খ. টেলিভিশন গ. টেলিফোন ঘ. মোবাইল ফোন
১১। দূরবর্তী কোনো বস্তু বা ব্যক্তির সঙ্গে যোগাযোগের সময় কোনটির সুদৃঢ় নেটওয়ার্ক থাকার প্রয়োজন হয়?
ক. ইন্টারনেট খ. ক্রায়োসার্জারি
গ. গ্লোবাল ভিলেজ ঘ. ভার্চ্যুয়াল রিয়েলিটি
১২। বহুল ব্যবহূত সামাজিক যোগাযোগমাধ্যম কোনটি?
ক. ফেসবুক খ. মাই স্পেস গ. টুইটার ঘ. ইয়েলো
১৩। দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করতে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে?
ক. ফেসবুক খ. আউটসোর্সিং গ. গুগল ঘ. সংবাদপত্র
১৪। বর্তমানে ঘরে বসে অর্থ উপার্জন করার বাস্তব উপায় কী?
ক. আউটসোর্সিং খ. ভার্চ্যুয়াল চাকরি
গ. অনলাইন হ্যাকিং ঘ. ভার্চ্যুয়াল ব্যবসা
১৫। অর্থ প্রেরণ ও গ্রহণের ক্ষেত্রে নিচের কোনটি নির্ভরযোগ্য মাধ্যমে পরিণত হয়েছে?
ক. মোবাইল ব্যাংকিং খ. কুরিয়ার সার্ভিস
গ. তফসিলি ব্যাংক ঘ. পোস্ট অফিস
১৬। কম্পিউটার নেটওয়ার্কের আওতায় বেচাকেনাকে সাধারণভাবে কী বলা হয়?
ক. ই-কমার্স খ. ই-মার্কেট গ. ই-মেইল ঘ. ই-বিজনেস
১৭। দূরশিক্ষণ শিক্ষাব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা—
i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে
ii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে
iii. শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i, ii ও iii গ. ii ও iii ঘ. i ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম