তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
প্রশ্ন: অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন কী? অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য, সুবিধা-অসুবিধা ও ব্যবহার লেখো।
উত্তর:
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন:
যে ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে গ্রাহকের কাছে ক্যারেক্টার বাই ক্যারেক্টার, অর্থাত্ একটা একটা করে ক্যারেক্টার ট্রান্সমিট করা হয়, তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলে।
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য:
১। যেকোনো সময় ডেটা আদান-প্রদান সম্ভব। যেমন: ই-মেইল, এসএমএস ইত্যাদি।
২। পরপর দুটি ক্যারেক্টার পাঠানোর মধ্যবর্তী সময় সমান না হয়ে ভিন্ন হয়ে থাকে।
৩। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে একটা স্টপ বিট থাকে।
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা:
১। প্রেরক যেকোনো সময় ডেটা স্থানান্তর করতে পারে এবং গ্রাহক তা গ্রহণ করতে পারে।
২। ডেটা ট্রান্সমিশনের জন্য প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না।
৩। এটির ইন্সটলেশন ব্যয় অত্যন্ত কম।
৪। অল্প করে ডেটার ট্রান্সমিশন প্রয়োজন—এমন পরিবেশে এই পদ্ধতি বেশি উপযোগী।
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের অসুবিধা:
১। যখন ডেটা স্থানান্তরের কাজ বন্ধ থাকে, তখন ট্রান্সমিশন-মাধ্যমটি অকারণে অব্যবহূত অবস্থায় পড়ে থাকে, যা কোনো কোনো ক্ষেত্রে অত্যন্ত ব্যয়বহুল।
২। সিনক্রোনাস ট্রান্সমিশনের তুলনায় এর দক্ষতা কম।
৩। ডেটা ট্রান্সমিশনের গতি অপেক্ষাকৃত মন্থর।
অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ব্যবহার:
১। কোনো কম্পিউটার থেকে প্রিন্টারে
২। কার্ডরিডার থেকে কম্পিউটারে কিংবা কম্পিউটার থেকে কার্ডরিডারে
৩। কি-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়।
প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ