তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১৮। অনলাইন শিক্ষাব্যবস্থায় শিশু শ্রেণিতে শিক্ষাদানের ক্ষেত্রে লেকচারসমূহ প্রচার করা যেতে পারে—
i. টেলিভিশনের মাধ্যমে
ii. ফ্যাক্স মেশিনের মাধ্যমে
iii. মোবাইল ফোনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
১৯। আমাদের দেশে প্রচলিত শিক্ষাব্যবস্থার পাশাপাশি নতুন শিক্ষাব্যবস্থা হচ্ছে—
i. ওয়েবভিত্তিক ii. ইন্টারনেটভিত্তিক iii. মাল্টিমিডিয়াভিত্তিক
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii ও iii গ. i ও iii ঘ. i ও ii
২০। বিশ্বগ্রাম ধারণার প্রেক্ষাপটে যেকোনো সভা অফিসে করতে হলে প্রয়োজন হবে—
i. ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার
ii. অডিও কনফারেন্সিং সফটওয়্যার
iii. সিমুলেশন সফটওয়্যার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. iii গ. ii ঘ. i ও iii
২১। আজ অফিস-আদালত কোনটি ছাড়া অচল?
ক. মোবাইল ফোন খ. বিদ্যুত্ গ. তথ্যপ্রযুক্তি ঘ. কম্পিউটার
২২। কিসের কল্যাণে ফ্রিল্যান্সিং করা সম্ভব হয়েছে?
ক. তথ্যপ্রযুক্তি খ. কম্পিউটার গ. ইন্টারনেট ঘ. ব্যবসা-বাণিজ্য
২৩। কোন প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে সবচেয়ে কার্যকরী উপায়ে সভার কাজ সম্পন্ন করা যায়?
ক. ই-মেইল খ. ফেসবুক
গ. টেলি কনফারেন্সিং ঘ. ভিডিও কনফারেন্সিং
নিচের অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নম্বর প্রশ্নের উত্তর দাও:
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ শোয়েব সাহেব একটি শিক্ষামূলক ওয়েবসাইট তৈরি করেছেন, যেখানে তথ্যপ্রযুক্তির নানা শিক্ষণীয় বিষয়ের ওপর বাংলা ভাষায় প্রায় অর্ধশতাধিক ভিডিও আপলোড করা হয়েছে বিনা মূল্যে ব্যবহারের জন্য। তথ্যপ্রযুক্তি শিক্ষার্থী ও অনুরাগীদের কাছে ক্রমেই ওয়েবসাইটটির গুরুত্ব বৃদ্ধি পাচ্ছে।
২৪। শোয়েব সাহেবের উদ্যোগটি বিশ্বগ্রামের ফলে উদ্ভূত কোন ধারণাটির সঙ্গে সম্পর্কিত?
ক. ই-কমার্স খ. ই-লার্নিং
গ. ই-মেডিসিন ঘ. ই-গভর্নেন্স
২৫। শোয়েব সাহেবের ওয়েবসাইটটির গুরুত্ব বৃদ্ধি পাওয়ার কারণ—
i. সাইটটি বাংলা ভাষার বিধায় এখান থেকে যে কেউ তথ্যপ্রযুক্তি সম্পর্কে জানতে পারছে
ii. ছাত্রছাত্রীরা বিনা মূল্যে তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষা লাভ
করতে পারছে
iii. অডিও ও ভিডিও ব্যবহারের মাধ্যমে তথ্যপ্রযুক্তির বিষয়গুলোর আকর্ষণীয় উপস্থাপন সম্ভব হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i, ii ও iii গ. ii ও iii ঘ. i ও ii
২৬। বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে কী বলে?
ক. ভার্চ্যুয়াল রিয়েলিটি খ. ভার্চ্যুয়াল ফাংশন
গ. ভার্চ্যুয়াল পাস্ট ঘ. ভার্চ্যুয়ালিটি
২৭। কোন তত্ত্বের ওপর ভার্চ্যুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত?
ক. মরগান তত্ত্ব খ. সিমুলেশন তত্ত্ব
গ. কম্পিউটার তত্ত্ব ঘ. ভার্চ্যুয়াল তত্ত্ব
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম