তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: ওয়াই-ফাই কী? ওয়াই-ফাই এর সুবিধা-অসুবিধাগুলো লেখো।
উত্তর: ওয়াই-ফাই: Wi-fi শব্দের পূর্ণরূপ হলো Wireless Fidelity। Wi-fi হলো একটি WLAN (Wireless Local Area Network) টেকনোলজি, যার সাহাযে্য পোর্টেবল বা বহনযোগ্য ডিভাইসগুলো যেমন ল্যাপটপ, নোটবুক, পিডিএ, স্মার্ট ফোন এবং বিভিন্ন স্থির কমিউনিকেটিং ডিভাইসগুলোয় তারবিহীনভাবে ইন্টারনেটে অথবা ল্যানে সংযুক্ত করা যায়। ওয়াই-ফাই প্রযুক্তিগতভাবে IEEE-802.11 নামে পরিচিত। ওয়াই-ফাইয়ের নেটওয়ার্ক কাভারেজ হলো ঘরের মধ্যে ২০ মিটার থেকে ২৬ মিটার পর্যন্ত এবং খোলা জায়গায় ৬৫ মিটার পর্যন্ত।

ওয়াই-ফাইয়ের সুবিধা:
১. যেসব ভবন বা এলাকায় তার ব্যবহারের সুযোগ কম, সেখানে Wi-fi ব্যবহার করা হয়।
২. তারযুক্ত LAN-এর তুলনায় ওয়াই-ফাই ডিভাইসগুলোর দাম কম।
৩. ওয়াই-ফাই জোনের মধ্যে যেকোনো জায়গায় কানেকশন পাওয়া যায়।
৪. পোর্টেবল সুবিধা পাওয়া যায়।
৫. অ্যান্ড্রয়েড, আইফোন প্রভৃতি অপারেটিং সিস্টেম বেসড যেকোনো মুঠোফোন ওয়াই-ফাইয়ে যুক্ত হতে পারে।
৬. ওয়াই-ফাই প্রোডাক্টগুলো Wi-fi Alliance কর্তৃক সার্টিফায়েড।
৭. বর্তমানে ওয়াই-ফাই প্রযুক্তি দ্বারা Voice ও Video ডেটা আদান-প্রদান করা যায়।
৮. ওয়াই-ফাই প্রযুক্তি ব্যবহার করে একাধিক ডিভাইসকে ইন্টারনেটে সংযুক্ত করা যায়।
৯. ওয়াই-ফাই স্বীকৃত যেকোনো ডিভাইস বিশ্বের যেকোনো দেশে কাজ করতে পারে।
১০. ওয়াই-ফাই ডিভাইসগুলোর জন্য খুব কম পরিমাণ বিদ্যুতের প্রয়োজন।

ওয়াই-ফাইয়ের অসুবিধা:
১. এর ডেটা ট্রান্সফার রেট বেশ ধীরগতিসম্পন্ন।
২. চলমান অবস্থায় ওয়াই-ফাইয়ের সাহাযে্য কাজ করতে অসুবিধা হয়।
৩. ওয়াই-ফাই নেটওয়ার্ক কাভারেজ এরিয়া নির্দিষ্ট জায়গা ছাড়া পাওয়া যায় না।
৪. একই সঙ্গে একাধিক ব্যবহারকারী অ্যাকসেস করলে স্পিড অনেক কমে যায়।
৫. ডেটার নিরাপত্তাব্যবস্থা দুর্বল।
৬. নেটওয়ার্কের নিরাপত্তাব্যবস্থাও ঝুঁকিপূর্ণ।
প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ