তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার সচল ও কার্যক্ষম রাখতে প্রয়োজন সঠিক রক্ষণাবেক্ষণ
কম্পিউটার সচল ও কার্যক্ষম রাখতে প্রয়োজন সঠিক রক্ষণাবেক্ষণ

*বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

১। বর্তমানে বেশির ভাগ কম্পিউটারে ব্যবহার করা  হয় মাইক্রোসফট কোম্পানির অপারেটিং সিস্টেম, যার নাম—

ক. উইন্ডোজ খ. ডস গ. লিনাক্স ঘ. ইউনিক্স

২। রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করতে হবে কম্পিউটারকে—

i. আপডেট রাখার জন্য ii. সচল রাখার জন্য  

iii. গতিশীল রাখার জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩। রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার না করলে যে

সমস্যা হবে—

i. যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না

ii. যন্ত্রটি ধীরগতির হয়ে যাবে

iii. প্রসেসর নষ্ট হয়ে যাবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪। সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?

ক. Restart খ. Auto run গ. Read me ঘ. Setup

৫। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই

দেখতে হবে—

i. হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কি না

ii. অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কি না

iii. অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬। কম্পিউটারের রক্ষণাবেক্ষণের গুরুত্ব—

ক. খুবই অল্প খ. কম গ. অনেক ঘ. অনেক বেশি

৭। কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কী

করতে হবে?

ক.  রক্ষণাবেক্ষণ করতে হবে

খ. নতুন কম্পিউটার কিনতে হবে

গ. কম্পিউটারের সফটওয়্যার বদলাতে হবে

ঘ. রিপেয়ার করতে হবে

৮। অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী

করতে হয়?

ক. হালনাগাদ খ. নতুন তৈরি

গ. রিপেয়ার ঘ. আনইনস্টল

নিচের উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সজল গত বছর একটি কম্পিউটার কিনেছিলেন। এক বছর যেতে না-যেতেই কম্পিউটারটির গতি দিন দিন কমে যাচ্ছে। এর জন্য তিনি ভীষণ চিন্তায় পড়ে গেলেন। সজলের বন্ধু তাঁকে একটি সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারের গতি বাড়ানোর পরামর্শ দিলেন।

৯। সজলের বন্ধু তাঁকে কোন সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিলেন?

ক. এমএস ডস খ. এমএস ওয়ার্ড

গ. ডিস্ক ক্লিনআপ ঘ. উইন্ডোজ

১০। কম্পিউটারটির গতি কমে যাওয়ার কারণ

হলো—

i. টেম্পোরারি ফাইল ii. ভাইরাস 

iii. এক বছর পার হয়ে যাওয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১। আইসিটি যন্ত্রের রক্ষণাবেক্ষণ করতে হবে যদি একে—

i. সচল রাখতে চাই ii. কিছুদিন ব্যবহার করতে চাই  iii. পূর্ণমাত্রায় কার্যক্ষম রাখতে চাই

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২। হালনাগাদ আইসিটি যন্ত্র ব্যবহার করার জন্য অবশ্যই প্রয়োজন—

i.   ইন্টারনেট ii. অ্যান্টিভাইরাস iii. ডিস্ক ক্লিনআপ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩। কখন অপারেটিং সিস্টেমের আপডেট স্বয়ংক্রিয়ভাবে হয়?

ক. প্রতিদিন ব্যবহার করলে খ. ইন্টারনেট বন্ধ থাকলে গ. ইন্টারনেট সংযোগ থাকলে ঘ. বদলালে

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

মাস্টার ট্রেইনার, প্রভাষক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

উত্তর

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায়-২

১. ক ২. গ ৩. ক  ৪. খ  ৫. ঘ  ৬. ঘ      ৭. ক  ৮. ক ৯. গ ১০. ক ১১. খ ১২. ঘ ১৩. গ