বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
১৪। কী ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার কল্পনা করা যায় না?
ক. মোবাইল ফোন খ. রেডিও
গ. টেলিভিশন ঘ. ইন্টারনেট
১৫। ইন্টারনেট ব্যবহার করতে কিসের প্রয়োজন হয়—
ক. ক্যামেরা খ. ব্রাউজার গ. মোবাইল ফোন ঘ. রেডিও
১৬। অ্যান্টিভাইরাস ব্যবহারের আগে কোন বিষয়টি নিশ্চিত হওয়া প্রয়োজন?
ক. নতুন কেনা কি না খ. এর মেয়াদ
গ. হালনাগাদ অ্যান্টিভাইরাস কি না
ঘ. ইন্টারনেট থেকে ডাউনলোড করা হয়েছে কি না
১৭। অ্যান্টিভাইরাস কী?
ক. সফটওয়্যার খ. মোবাইল ফোন
গ. হার্ডওয়্যার ঘ. ইন্টারনেট
১৮। ডিস্ক ডিফ্র্যাগমেন্টার কী কাজে ব্যবহার করা হয়?
ক. হার্ডডিস্কের জায়গা পূর্ণ করতে
খ. টেম্পোরারি ফাইল তৈরি করতে
গ. কম্পিউটারের কাজের গতি বাড়াতে
ঘ. কাজের গতি কমাতে
১৯। কম্পিউটারের কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয়—
i. ডিস্ক ক্লিনআপ ii. ম্যালওয়্যার
iii. ডিস্ক ডিফ্র্যাগমেন্টার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। আইসিটি যন্ত্রগুলো মূলত কিসের মাধ্যমে পরিচালিত হয়?
ক. হার্ডওয়্যার খ. বিদ্যুত্
গ. সফটওয়্যার ঘ. ব্যবহারকারী
২১। সফটওয়্যার ব্যবহার করে কাজ করতে অবশ্যই কী করতে হবে?
ক. কিনতে হবে খ. ডাউনলোড করতে হবে
গ. ইনস্টল করতে হবে ঘ. আনইনস্টল করতে হবে
২২। কম্পিউটারে কোন সফটওয়্যারটি প্রথম ইনস্টল করতে হয়?
ক. অপারেটিং সিস্টেম সফটওয়্যার
খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
গ. মিডিয়া প্লেয়ার
ঘ. ইন্টারনেট ব্রাউজিং সফটওয়্যার
২৩। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়াটি কীরূপ?
ক. সহজ খ. সময়সাপেক্ষ
গ. জটিল ঘ. ইনস্টল করা খুবই সহজ
২৪। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করতে সবচেয়ে বেশি কোনটির প্রয়োজন হয়?
ক. জ্ঞান খ. সফটওয়্যার
গ. কম্পিউটার ঘ. দক্ষতা
২৫। কোন যন্ত্রে সফটওয়্যার ইনস্টল করা সম্ভব?
ক. কম্পিউটার খ. স্মার্টফোন
গ. ট্যাবলেট ঘ. সবকটি
২৬। অপারেটিং সিস্টেম সফটওয়্যারের অন্য নাম কী?
ক. প্রোগ্রামিং খ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
গ. সিস্টেম সফটওয়্যার ঘ. ডেটাবেইস
২৭। অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ—
ক. পরিচালনা করা খ. লেখালেখি করা
গ. হিসাব করা ঘ. ব্যবস্থাপনা
২৮। ডিজিটাল কপির অপর নাম কী?
ক. ডিজিট কপি খ. প্রোগ্রামিং
গ. সফট কপি ঘ. হার্ড কপি
২৯। সফটওয়্যারের ডিজিটাল কপি পাওয়া যায়—
i. কন্ট্রোল প্যানেলে ii. সিডি আকারে iii. ইন্টারনেটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। প্রোগ্রাম ইনস্টল করার পর কোন কাজটি করা জরুরি?
ক. reopen খ. Save গ. restart ঘ. Auto run
৩১। সফটওয়্যার ইনস্টল করার জন্য কোন ধাপটি অনুসরণ করতে হয়?
ক. Restart করা খ. setup ফাইলে ক্লিক করা
গ. ইন্টারনেট সংযোগ দেওয়া
ঘ. control panel-এ প্রবেশ করা
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-২
১৪. ঘ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. গ ১৯. খ ২০. গ ২১. গ ২২. ক ২৩. গ ২৪. ঘ ২৫. ঘ ২৬. গ ২৭. ঘ ২৮. গ ২৯. গ ৩০. গ ৩১. খ