তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মান-২৫ সময়-২৫ মিনিট

১। অপারেটিং সিস্টেমের রক্ষণাবেক্ষণে কী করতে হয়?

ক. আনইনস্টল খ. হালনাগাদ

গ. রিপেয়ার ঘ. নতুন তৈরি

২। ১৮৪২ সালে ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তাঁর তৈরি করা ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?

ক. এমআইটিএসএ খ. তুরিন বিশ্ববিদ্যালয়

গ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়

ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

৩। বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলের জন্ম তারিখ কোনটি?

ক. ১৩ জুলাই, ১৮৩১ খ. ১৩ জুন, ১৮৩২

গ. ১৩ জুন, ১৮৩১ ঘ. ১৩ জুন, ১৭৩১

৪। পৃথিবীর সব মানুষই কী করতে পারে?

i. জ্ঞান সৃষ্টি ii. জ্ঞান ধারণ iii. জ্ঞান ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫। ফেসবুক কী ধরনের ওয়েবসাইট?

ক. সামগ্রিক যোগাযোগের খ. ই-মেইল

গ. এনসাইক্লোপিডিয়া ঘ. ভিডিও ওয়েবসাইট

৬। আইসিটি যন্ত্র ব্যবহার করতে আমাদের কী প্রয়োজন হয়?

ক. হার্ডওয়্যার খ. স্মার্টফোন

গ. কম্পিউটার ঘ. সফটওয়্যার

৭। একটি ভালো অ্যান্টিভাইরাস সাধারণভাবে কয়টি ভাইরাসকে নির্মূল করে?

ক. ১ খ. ১০ গ. ৫০ ঘ. কয়েক শ

৮। সফটওয়্যার install করার আগে যে দিকগুলো লক্ষ রাখা প্রয়োজন—

i. অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি না

ii. সফটওয়্যারটিকে যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কি না

iii. Autorun প্রোগ্রাম চালু আছে কি না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. iii

৯। ভিডিও যুক্ত করা যায় কোন ই-বুকে?

ক. ইনফো গ্রাফিকসে

খ. মুদ্রিত বইয়ের ই-বুকে

গ. ওয়েবিনাবোতে ঘ. চৌকস ই-বুকে

১০। শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে?

ক. ইন্টারনেট খ. ফ্রিল্যান্সিং                   

গ. মোবাইল ফোন ঘ. কম্পিউটার

১১। ইন্টারনেট থেকে কোনো বই নামানোর সময় কোন ব্যাপারে সচেতন থাকতে হবে?

ক. বইয়ের ভাষা যেন ইংরেজি হয়

খ. যাতে কপিরাইট আইন ভঙ্গ না হয়

গ. ইন্টারনেট সংযোগ দেওয়া হয়

ঘ. লেখকের কাছ থেকে অনুমতি নেওয়া হয়

১২। বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে প্রমাণ করার সুযোগ রয়েছে কোন সেক্টরে?

ক. প্রোগ্রামিং খ. ডেটা অ্যান্ট্রি অপারেটর

গ. নেটওয়ার্কিং ঘ. অফিস অটোমেশন

১৩। ওয়ার্ডে publish অপশনটি কোন ট্যাবে পাওয়া যায়?

ক. হোম খ. রেফারেন্স

গ. অফিস বাটনে ঘ. পেজ সেটআপ গ্রুপে

১৪। ওয়ার্ডে বিভিন্ন তালিকার লেখায় ধারাবাহিকতা রক্ষার জন্য কী ব্যবহার করা হয়?

ক. বুলেট ও নম্বর খ. ফন্ট

গ. টেবিল ঘ. ইলাস্ট্রেশন

১৫। ডকুমেন্টের প্রতিটি লাইনের মধ্যে কী পরিমাণ ব্যবধান হবে, তা নির্ধারণে রিবনের কোন ট্যাবে ক্লিক করতে হবে?

ক. paragraph খ. page layout

গ. Home ঘ. insert

১৬। স্প্র্রেডশিটে ভাগ করার কাজটি কীভাবে করতে হয়?

ক. ডেটাবেইস তৈরি করে খ. সূত্র দিয়ে

গ. ফাংশন ব্যবহারে ঘ. কুয়েরি করে

১৭। মাল্টিমিডিয়া প্রোগ্রামাররা কী ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করেন?

ক. ভিডিও খ. ইন্টারঅ্যাকটিভ

গ. টেক্সট ঘ. গ্রাফিকস

১৮। কোনটির সাহায্যে ফটোশপে তৈরি করা মিডিয়াগুলোকে মিলিয়ে ইন্টারঅ্যাকটিভ অ্যাপ্লিকেশন তৈরি করা যায়?

ক. অথর খ. ফ্ল্যাশ গ. ডিরেক্টর ঘ. ম্যাক্স

১৯। প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো অবস্থানে থাকা অবস্থায় এই slide থেকে পরবর্তী প্রদর্শন শুরু করার জন্য কি-বোর্ডের কোন বোতামে চাপ দিতে হয়?

ক. শিফট বোতাম চেপে রেখে F5 বোতামে খ. F5 বোতাম গ. Tab বোতাম

ঘ. বামমুখী কি-বোর্ড তির

২০। একটি slide-এ কয়টি text বক্স লেখা থাকতে পারে?

ক. মাত্র দুটি খ. পাঁচটি

গ. দশটি ঘ. একাধিক

২১। কি-বোর্ডের কোন বোতামে চাপ দিলে টাইপ প্রদর্শিত হবে?

ক. F6 খ. F5 গ. F12 ঘ. F4

নিচের অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ডেটাবেইস প্রোগ্রামে একই কাজ বারবার করতে হয় এমন সব কাজের সমষ্টিকে একটি single Action-এ রূপান্তর করে পরবর্তী সময়ে যতবার ইচ্ছা ব্যবহার করা যায়।

২২। কাজটি করতে ডেটাবেইসে কোন বৈশিষ্ট্য ব্যবহার করা হবে?

ক. Table খ. Query গ. Module ঘ. Macro

২৩। Action-টি ব্যবহারে প্রাপ্ত সুবিধাগুলো হলো—

i. সময়ের সাশ্রয় হয়

ii. ডেটা আদান-প্রদান সহজ হয়

iii. একই কাজ বারবার করতে হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. iii

২৪। কোনো একটি তথ্যকে কোনো একটি ডেটাবেইসের বিভিন্ন জায়গায় একবারে প্রতিস্থাপনের জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?

ক. Replace খ. Find

গ. Replace All ঘ. ignore All

২৫। ব্যান্ডউইডথ কী?

ক. ডেটা প্রবাহের হার

খ. ডেটা প্রবাহের মাধ্যম

গ. ডেটা প্রবাহের দিক

ঘ. ডেটা প্রবাহের পদ্ধতি

সঠিক উত্তর ছাপা হবে আগামীকাল

শিক্ষক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা