তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর

প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২

৫০। কম্পিউটার গেমসে আসক্ত ব্যক্তির সুনির্দিষ্ট লক্ষণ কোনটি?

ক. লেখাপড়া করবে না

খ. সময়ের অপচয় করবে

গ. দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটবে

ঘ. খাওয়াদাওয়া করবে না

৫১। কম্পিউটার গেমসের আসক্তি মুক্ত হবে কীভাবে?

ক. ধীরে ধীরে খ. একবারে

গ. দ্রুত ঘ. ছাড়ার প্রয়োজন নেই

৫২। সামাজিক নেটওয়ার্কে আসক্তি কমাতে নেটওয়ার্ক থেকে অপ্রয়োজনীয় মানুষের সংখ্যা—

ক. বাড়াতে হবে খ. বাছাই করতে হবে

গ. কমিয়ে আনতে হবে ঘ. বাতিল করতে হবে

৫৩। কপিরাইট আইনের লক্ষ্য কী?

ক. সঠিক অর্থ প্রদান করা

খ. পাইরেসি রোধ করা

গ. সৃজনশীল কর্মীদের সৃজনকর্মকে রক্ষার অধিকার প্রদান করা

ঘ. উত্সাহিত করা

৫৪। পাইরেসি করা যায়—

i. হার্ডওয়্যারের ii. গ্রন্থের iii. সফটওয়্যারের

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৫। কপিরাইট আইনের আওতায় একজন কপিরাইটহোল্ডার কোন সুবিধাটি পায়?

ক. সৃষ্টিকর্মের একচ্ছত্র অধিকার

খ. মূল্য পাওয়ার অধিকার

গ. পরিমার্জনা করার অধিকার

ঘ. কপি করার অধিকার

৫৬। পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি ১০ জনের মধ্যে কয়জন পাইরেসিমুক্ত?

ক. পাঁচজন খ. সাতজন

গ. আটজন ঘ. নয়জন

৫৭। সফটওয়্যার পাইরেসি করাকে কী বলে?

ক. অপরাধ খ. আইনের আওতামুক্ত

গ. আসক্তি ঘ. হ্যাকিং

৫৮। সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার সৃষ্টকর্মের ওপর স্বত্বাধিকার দেয় কে?

ক. রাষ্ট্র খ. নিয়মনীতি

গ. কপিরাইট আইন

ঘ. তথ্য অধিকার আইন

৫৯। সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার কর্মের বিনিয়োগের সুফল ভোগ করার অধিকার দিয়েছে কে?

ক. কপিরাইট খ. কপিরাইট আইন

গ. তথ্য অধিকার আইন

ঘ. মানবাধিকার সংস্থা

৬০। কপিরাইটহোল্ডারদের প্রাপ্ত আইনগত অধিকার কে সংরক্ষণ করে?

ক. সামাজিক আইন খ. সাধারণ আইন

গ. পরিবেশ আইন ঘ. কপিরাইট আইন

৬১। কপিরাইট আইনের লক্ষ্য হলো—

i. সৃষ্টকর্মকে সংরক্ষণ করার অধিকার প্রদান

ii. নতুন নতুন উদ্যোক্তা তৈরি

iii. সৃষ্টিশীল কর্মীদের বিনিয়োগের সুফল প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬২। মেধার মূল্যকে স্বীকৃতি প্রদান করে কে?

ক. প্রোগ্রামাররা খ. কপিরাইটহোল্ডার

গ. কপিরাইট আইন ঘ. উদ্যোক্তারা

৬৩। কপিরাইট আইন যেভাবে কপিরাইটহোল্ডারদের সুবিধা প্রদান করে—

i. নিরাপত্তা প্রদানের মাধ্যমে

ii. সৃষ্টকর্মের অধিকার সংরক্ষণের মাধ্যমে

iii. ভাইরাস থেকে রক্ষা করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬৪। জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের জন্য তৈরি করা বিধান কোনটি?

ক. তথ্য আইন খ. তথ্য অধিকার আইন

গ. কপিরাইট আইন ঘ. হ্যাকার আইন

৬৫। কত সালে বাংলাদেশে তথ্য অধিকার আইন চালু হয়েছে?

ক. ২০০১ সালে খ. ২০০৯ সালে

গ. ২০০৫ সালে ঘ. ২০০৮ সালে

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায়-২

৫০. গ ৫১. ক ৫২. গ ৫৩. গ ৫৪. গ ৫৫. ক ৫৬. খ ৫৭. ক ৫৮. গ ৫৯. খ ৬০. ঘ ৬১. খ ৬২. গ ৬৩. ক ৬৪. খ ৬৫. খ

মাস্টার ট্রেইনার, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা