তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-২
৬৬। তথ্য অধিকার আইনের কত ধারায় আইনের আওতামুক্ত বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে?
ক. সপ্তম খ. অষ্টম গ. নবম ঘ. দশম
৬৭। সপ্তম ধারায় কয়টি বিষয়কে আইনের আওতায় আনা হয়েছে?
ক. ১৫টি খ. ২০টি গ. ২১টি ঘ. ২৫টি
৬৮। তথ্য অধিকার আইন নিশ্চিত করে—
i. কপিরাইট অধিকার প্রদান
ii. তথ্য অধিকার সংরক্ষণ
iii. জনগণের তথ্য প্রাপ্তির অধিকার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৯। কম্পিউটারকে সচল ও কার্যক্ষম রাখতে কী করতে হবে?
ক. রক্ষণাবেক্ষণ খ. নতুন কম্পিউটার কিনতে হবে
গ. কম্পিউটারের সফটওয়্যার বদলাতে হবে
ঘ. রিপেয়ার করতে হবে
৭০। ট্রাবলশুটিং—
i. সমস্যার উত্স নির্ণয়ের প্রক্রিয়া
ii. হার্ডওয়্যার-সম্পর্কিত সমস্যার উত্স নির্ণয় ও সমাধান
iii. সফটওয়্যারের সমস্যা নির্ণয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭১। ট্রাবলশুটিং অংশে থাকে—
i. সাধারণ সমস্যার প্রকৃতি
ii. সফটওয়্যারের সমস্যা নির্ণয়
iii. সমস্যার উত্স নির্ণয় ও সমাধান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২। কোন অংশে আইসিটি যন্ত্রের সাধারণ সমস্যার প্রকৃতি ও সমাধান দেওয়া থাকে?
ক. ইন্টারনেটে খ. বইয়ে
গ. তথ্যপ্রযুক্তি অধ্যায়ে ঘ. ট্রাবলশুটিংয়ে
৭৩। কোন ধরনের যন্ত্রে তুলনামূলকভাবে ট্রাবলশুটিং একটু বেশি প্রয়োজন হয়?
ক. কম্পিউটার খ. টিভি গ. মোবাইল ফোন ঘ. গাড়ি
৭৪। র্যাম কম্পিউটারের কোথায় বসানো থাকে?
ক. মাদারবোর্ডের নির্ধারিত স্লটে খ. হার্ডডিস্কে
গ. পেনড্রাইভের সঙ্গে ঘ. সিডি ড্রাইভে
৭৫। কম্পিউটার ঘন ঘন Restart হয়ে যায় কী কারণে?
ক. র্যামের সমস্যার কারণে
খ. সিপিইউর ওপর সংযুক্ত কুলিং ফ্যানটি না ঘুরলে
গ. সিমোস ব্যাটারি না থাকার কারণে
ঘ. কেসিংয়ে সমস্যা হলে
৭৬। মাউস কাজ না করার কারণ কী?
ক. কিবোর্ড কাজ না করা
খ. কম্পিউটারে অতিরিক্ত প্রোগ্রাম লোড করা
গ. মেমোরির জায়গা কমে যাওয়া
ঘ. বায়োসে মাউস ডিজেবল থাকা
৭৭। কিবোর্ড ও মাউস কাজ করছে না। কারণ—
i. পোর্ট কাজ করছে না
ii. বায়োসে ডিজেবল করা আছে
iii. মনিটরে পাওয়ার নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৮। কম্পিউটারের প্রসেসর কোথায় থাকে?
ক. র্যামে খ. মাদারবোর্ডে
গ. রমে ঘ. হার্ডডিস্কে
৭৯। ক্যাপাসিটর কম্পিউটারের কোথায় থাকে?
ক. মাদারবোর্ডে খ. মনিটরে
গ. মডেমে ঘ. র্যাম স্লটে
৮০। সিমোস ব্যাটারি কম্পিউটারের কোথায় থাকে?
ক. র্যামে খ. প্রসেসরে
গ. মাদারবোর্ডে ঘ. সিপিইউতে
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-২
৬৬. ক ৬৭. খ ৬৮. গ ৬৯. ক ৭০. ক ৭১. খ ৭২. ঘ ৭৩. ক ৭৪. ক ৭৫. খ ৭৬. ঘ ৭৭. ক ৭৮. খ ৭৯. ক ৮০. গ