বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৩
১। 4C এর বাইনারি সংখ্যা হলো—
ক. 11001100 খ. 01001100
গ. 01001010 ঘ. 01001101
২। বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে ডেসিমালে কত?
ক. 70 খ. 75 গ. 78 ঘ. 80
৩। দশমিকে 94 হলে হেক্সাডেসিমালে হবে—
ক. 5E খ. 5F গ. 6E ঘ. 6F
৪। কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যাপদ্ধতি ব্যবহার করে?
ক. বাইনারি খ. দশমিক
গ. অক্টাল ঘ. হেক্সাডেসিমাল
৫। (27)10 সংখ্যাটির সমতুল্য বাইনারি মান—
ক. 10011 খ. 11011 গ. 11010 ঘ. 10101
৬। ইউনিকোড কত বিটের?
ক. ৪ খ. ৮ গ. ১৬ ঘ. ৩২
জারাফ: জানিস, আমার বয়স বাইনারিতে ১১০১।
ইবাদ: তাহলে আমি তোর চেয়ে ১ বছরের বড়।
৭। ইবাদের বয়স ডেসিমালে কত বছর?
ক. ১২ খ. ১৩ গ. ১৪ ঘ. ১৫
৮। ১১০০ + ১০০০ এ বাইনারি সংখ্যার যোগফল কত?
ক. ১০১১০ খ. ১০১০০
গ. ১১০০ ঘ. ১০১০১
৯। ৯১-এর BCD কোড হলো—
ক. ১০০১০০০১ খ. ১১১১১১১১
গ. ১০০১১ ঘ. ১০০০০০০১
১০। হেক্সাডেসিমাল F-এর মান বাইনারিতে—
ক. ১০১০ খ. ১১১১ গ. ১১১০ ঘ. ১১০১
১১। (1110)2 = (?)10
ক. 12 খ. 13 গ. 14 ঘ. 15
১২। হেক্সাডেসিমাল সংখ্যাপদ্ধতির B ডিজিটের সমতুল্য সংখ্যা কোনটি?
ক. 10 খ. 11 গ.13 ঘ.14
১৩। দশমিক সংখ্যা ৯১-এর বাইনারি রূপ কোনটি?
ক. ১০১১০১১ খ. ১১০১০১০
গ. ১১১০০১১ ঘ. ১১০১১০১
১৪। অক্টাল সংখ্যাপদ্ধতিতে 177-এর পরবর্তী সংখ্যা কোনটি?
ক. 100 খ. 170 গ. 200 ঘ. 270
১৫। (130)10 এর BCD কোড কত?
ক. (000100110000)BCD
খ. (000000110001)BCD
গ. (000100000011)BCD
ঘ. (001100000001)BCD
১৬। শিক্ষক ছাত্রকে রোল নম্বর লিখতে বলায় সে লিখল 1001। দশমিক পদ্ধতিতে ছাত্রটির রোল নম্বর কত হবে?
ক. ৫ খ. ৯ গ. ১৬ ঘ. ১৭
১৭। অক্টাল সংখ্যাপদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি?
ক. ১ খ. ৭ গ. ৮ ঘ. ১০
১৮। (১০১১১)২ এর সমতুল্য দশমিক মান কত?
ক. ৪৩ খ. ৩১ গ. ২৩ ঘ. ২২
১৯। বেজ-এর ওপর ভিত্তি করে সংখ্যাপদ্ধতি কত প্রকার?
ক. ২ খ. ৪ গ. ৮ ঘ. ১০
২০। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?
ক. BCD খ. ASCII
গ. UNICODE ঘ. EBCDIC
২১। বাইনারি নিয়মে গুণ করা মানে—
ক. বারবার যোগ খ. বারবার বিয়োগ
গ. বারবার গুণ ঘ. বারবার ভাগ
২২। (A1D)১৬ এর সমকক্ষ বাইনারি সংখ্যা কত?
ক. (১০১০১০০১১১০১)২
খ. (১১০১০১০১০১০১)২
গ. (১০১০০১০১১১০১)২
ঘ. (১০১০০০০১১১০১)২
২৩। হেক্সাডেসিমালে F-এর পরের সংখ্যা কোনটি?
ক. F0 খ. F1 গ. 10 ঘ. 20
২৪। হেক্সাডেসিমাল পদ্ধতির ভিত বা বেজ কত?
ক. ২ খ. ৮ গ. ১০ ঘ. ১৬
২৫। BCD কত বিটের?
ক. 3 খ. 4 গ. 8 ঘ. 16
২৬। সিগমার আইসিটি শিক্ষক সিগমাকে জিজ্ঞেস করলেন তোমার ক্লাস রোল কত? সিগমা উত্তর দিল 3D সংখ্যাটিকে দশমিক পদ্ধতিতে প্রকাশ করলে হয়—
ক. 61 খ. 71 গ. 81 ঘ. 91
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম
উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৩
১. খ ২. খ ৩. ক ৪. ক ৫. খ ৬. গ ৭. গ ৮. খ ৯. ক ১০. খ ১১. গ ১২. খ ১৩. ক ১৪. গ ১৫. ক ১৬. খ ১৭. খ ১৮. গ ১৯. খ ২০. গ ২১. ক ২২. ঘ ২৩. গ ২৪. ঘ ২৫. খ ২৬. ক