বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৪
২১। ওয়েবসাইট ডিজাইনের সময় নিচের কোন বিষয়গুলো বিবেচনায় আনা উচিত নয়?
ক. সাইটটির ব্যবহারকারী
খ. হোস্টিং কোম্পানির অপারেটিং সিস্টেম
গ. ব্যবহারকারীদের ব্রাউজার
ঘ. সাইটটি তৈরির খরচ
২২। নতুন প্যারাগ্রাফ ব্যতীত একটি নতুন লাইন লেখার জন্য ব্যবহার করা হয়—
ক. <br> খ. <break> গ. <new_line> ঘ. <return>
২৩। ইন্টারনেটে সাবস্ক্রিপ্ট করতে ব্যবহূত হয়—
ক. <sup> খ. <p> গ. <sub> ঘ. <sb>
২৪। ইন্টারনেটে সুপারস্ক্রিপ্ট করতে ব্যবহূত হয়—
ক. <sup> খ. <p> গ. <sub> ঘ. <sb>
২৫। বাঁকা অক্ষরে মুদ্রিত করার জন্য ব্যবহার করা হয়—
ক. <em> খ. <italize> গ. <it> ঘ. <i>
২৬। কোডিং করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করবে?
ক. Text Edit খ. Word Star
গ. Notepad ঘ. Simple Text
২৭। ওয়েবে ঢুকলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে কী বলে?
ক. Web page খ. Home page
গ. Web presentation ঘ. HTTP
২৮। টেবিলে প্রতিটি রো কোন ট্যাগ দিয়ে ডেটা সেলসমূহে বিভক্ত থাকে?
ক. <a> খ. <tr> গ. <td> ঘ. <link>
২৯। নিচের কোনটি মাইক্রোসফটের সার্ভার?
ক. ISP খ. IIS গ. Apache ঘ. URL
৩০। কোন প্রতিষ্ঠানের সার্ভারের নাম Apache?
ক. Microsoft খ. Linux গ. Apple ঘ. Intel
৩১। সব সার্ভারে নিচের কোনটি ব্যবহার করা হয়?
ক. http protocool খ. html protocool
গ. url protocool ঘ. Internet protocool
৩২। নিচের কোনটির মাধ্যমে সার্ভারের ডেটাবেইসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব?
ক. পিএইচপি খ. পাইথন
গ. জাভাস্ক্রিপ্ট ঘ. ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং
৩৩। বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক-ব্যবস্থার নাম কী?
ক. কম্পিউটার খ. ম্যান গ. ইন্টারনেট ঘ. মাল্টিমিডিয়া
৩৪। কোনটি ইন্টারনেট প্রটোকলের প্রধান কাজ?
ক. চিঠি আদান-প্রদান করা খ. ভাষা আদান-প্রদান করা গ. অর্থ আদান-প্রদান করা ঘ. তথ্য আদান-প্রদান করা
৩৫। ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয়—
ক. nt খ. net গ. Inet ঘ. Int
৩৬। দুটি ওয়েবপেজের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য কী ব্যবহার করতে হয়?
ক. হাইপার লিংক খ. এলিমেন্ট
গ. সার্চ ইঞ্জিন ঘ. ব্রাউজার
৩৭। ওয়েবসাইটের অভ্যন্তরীণ ছবি বা অন্য কোনো কিছু দেখতে দরকার—
ক. ওয়েব ডকুমেন্ট খ. ওয়াইড ওয়েব
গ. ওয়েব ব্রাউজার ঘ. গেটওয়ে
৩৮। মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি?
ক. PHP খ. HTML গ. Sign Up ঘ. Application
৩৯। কোনটি থেকে ওয়েবসাইটের ভেতরে থাকা বিষয় সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়?
ক. ল্যাঙ্গুয়েজ খ. হোমপেজ
গ. মেইনপেজ ঘ. সাব-কনটেন্ট
৪০। নিচের কোনটি হোমপেজে থাকে?
ক. উপধারার লিংক খ. বিস্তারিত তথ্য
গ. মূলধারা ও উপধারার লিংক ঘ. মূলধারার লিংক
৪১। কোন ব্রাউজারে Basefont ট্যাগ দেখা যায়?
ক. ইন্টারনেট এক্সপ্লোরার খ. গুগল ক্রোম
গ. মজিলা ফায়ারফক্স ঘ. সাফারি
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৪
২১. ঘ ২২. ক ২৩. গ ২৪. ক ২৫. ঘ ২৬. গ ২৭. খ ২৮. গ ২৯. খ ৩০. খ ৩১. ক ৩২. ক ৩৩. গ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ক ৩৭. গ ৩৮. খ ৩৯. খ ৪০. ঘ ৪১. ক
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম