*বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৪
৫৮। HTML-এ ওয়েবপেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে—
i. .htm ii. .doc iii. .html
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯। একটি HTML ফাইলে╛
i. শুরু ট্যাগ হিসেবে <html> থাকে
ii. প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে
iii. অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে
নিচের কোনটি সত্য?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
৬০। ইন্টারনেটে যেসব ঠিকানা ব্যবহূত হয় সেগুলো সাধারণত—
i. আইপি অ্যাড্রেস
ii. টেক্সটনির্ভর ডোমেইন নেম সিস্টেম (DNS)
iii. লোকাল অ্যাড্রেস
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১। ওয়েবসাইটে যে ধরনের স্ট্রাকচার বা কাঠামোগুলো বেশি ব্যবহূত হয়—
i. লিনিয়ার স্ট্রাকচার
ii. হায়ারার্কি স্ট্রাকচার
iii. বাইনারি স্ট্রাকচার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬২। ওয়েবপেজ পাবলিশিংয়ের জন্য—
i. ওয়েবপেজটি তৈরি করতে হবে
ii. ওয়েবপেজটি হোস্টিং করতে হবে
iii. ওয়েবপেজটির জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৩। প্রথমে ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তা হলো—
i. হোমপেজ ii. উপধারার পেজ
iii. মূলধারার পেজ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. iii
৬৪। ওয়েবপেজ দেখার জন্য আবশ্যক—
i. সার্চ ইঞ্জিন ii. ওয়েব ব্রাউজার
iii. কম্পিউটার নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৫। ওয়েব ব্রাউজার হলো—
i. সাফারি ii. অপেরা iii. গুগল ক্রোম
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৬। ওয়েবসাইটের কাঠামোর অন্তর্ভুক্ত হলো—
i. Main Section ii. Home Page iii. Subsection
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৭। Line break-এ প্রয়োজন নেই—
i. Closing tag ii. Opening tag iii. Base tag
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬৮। ওয়েবপেজে hero.jpg নামের ইমেজটি যুক্ত করার জন্য নির্দেশ হলো <img src= " hero.jpg " > এখানে ইমেজটির সাইজ ৪০০ বাই ৩০০ পিক্সেল করার জন্য কী নির্দেশ দিতে হবে?
ক. w="400" h="300"
খ. width=400" height="300"
গ. pixw="400" pixh="300"
ঘ. pw="400" ph="300"
৬৯। ওয়েবে ব্যবহূত ইমেজ ফরম্যাট—
i. Gif ii. png iii. jpeg
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম
উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৪
৫৮. খ ৫৯. ঘ ৬০. ক ৬১. খ ৬২. ঘ ৬৩. ক ৬৪. খ ৬৫. ঘ ৬৬. ঘ ৬৭. ক ৬৮. খ ৬৯. ঘ