বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
৭৬। কোনো প্রোগ্রাম লেখার কাজ শেষ করার পর যে ত্রুটি থাকতে পারে—
i. নির্বাহজনিত ত্রুটি
ii. যুক্তিসংক্রান্ত ত্রুটি
iii. বিন্যাসগত বা ব্যাকরণজনিত ত্রুটি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৭। ইন্টারপ্রিটার সম্পর্কে নিচের যে বিবরণ সঠিক—
i. এটি একটি অনুবাদক প্রোগ্রাম
ii. এটি উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষায় রূপান্তরিত করতে পারে
iii. এর অনুবাদ করার পদ্ধতি বা প্রক্রিয়া কম্পাইলারের মতোই
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii
৭৮। 4GL সম্পর্কিত তথ্য—
i. একে RAD টুল বলা হয়
ii. এর সাহায্যে কম্পিউটারের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়
iii. অপারেটিং সিস্টেম তৈরির জন্য ব্যবহূত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৭৯। ‘সি’ ভাষায় গাণিতিক অপারেটরের সাহায্যে—
i. যোগ করা যায় ii. ছোট-বড় তুলনা করা যায়
iii. ভাগশেষ নির্ণয় করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮০। অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা হলো—
i. C ii. C++ iii. Java
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৮১ ও ৮২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডেটা টাইপের জন্য বেশ সমৃদ্ধ। সাধারণত ডেটা টাইপ মেশিনের ওপর নির্ভরশীল। ANSI C-তে চার ধরনের ডেটা ব্যবহূত হয়।
৮১। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে long integer মেমোরিতে কত বাইট জায়গা নেয়?
ক. ২ বাইট খ. ৪ বাইট
গ. ৮ বাইট ঘ. ১৬ বাইট
৮২। উদ্দীপকে উল্লিখিত ভাষায় কোন ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করা হয়?
i. Compiler ii. Interpreter iii. Assembler
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি লক্ষ করো এবং ৮৩ ও ৮৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
#include<stdio.h>
main ()
{
float x;
print (“Enter the number”)
scanf(“%d”,&x);
}
৮৩। প্রোগ্রামে ডিক্লেয়ার করা float x-এর x কী?
ক. ভেরিয়েবল খ. ধ্রুবক
গ. স্টেটমেন্ট ঘ. লাইব্রেরি ওয়ার্ড
৮৪। প্রোগ্রামে লেখা ভুল d-এর পরিবর্তে যেটি ব্যবহার করা যেতে পারে—
i. % f ii. % .2f iii. s
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
উত্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
৭৬. ঘ ৭৭. খ ৭৮. ক ৭৯. খ ৮০. খ ৮১. খ ৮২. ক ৮৩. ক ৮৪. ক
মাস্টার ট্রেইনার, প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম