তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের বহুনির্বাচনি প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে দেওয়া হলো।
অধ্যায়-৫
নিচের উদ্দীপকটি পড়ে ৯৩ ও ৯৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
মাসুদা একটি প্রোগ্রাম রচনা করার জন্য প্রথমে প্রোগ্রামটির অ্যালগরিদম তৈরি করে এর আলোকে ফ্লো-চার্ট লিখল।
৯৩। অ্যালগরিদম হলো—
ক. চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতি
খ. ডিবাগিং
গ. সুডোকোড
ঘ. ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি
৯৪। উদ্দীপকে উল্লিখিত চিত্ররূপের বৈশিষ্ট্য হলো—
i. সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বুঝতে সহায়তা করে
ii. প্রোগ্রামের ভুল নির্ণয়ে সহায়তা করে
iii. প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯৫ ও ৯৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রোগ্রামার শ্রাবণীকে তার কোম্পানির সিস্টেম অ্যানালিস্ট হাসান চিত্রের মাধ্যমে একটি প্রোগ্রাম কীভাবে
রচনা করা হবে, তা দেখিয়ে দিল। শ্রাবণী এর আলোকে
প্রোগ্রাম রচনা শুরু করল।
৯৫। উদ্দীপকের চিত্রের সাহায্যে সমস্যা সমাধান করার পদ্ধতিকে কী বলা হয়?
ক. অ্যালগরিদম খ. ডিবাগিং
গ. সুডোকোড ঘ. ফ্লোচার্ট
৯৬। উদ্দীপকে উল্লিখিত বিষয়টির বৈশিষ্ট্য হলো—
i. সাংকেতিক চিহ্নের মাধ্যমে প্রোগ্রামের পরিকল্পনা
ii. প্রোগ্রাম প্রবাহের দিক অনুধাবন করা যায়
iii. ধাপে ধাপে সমস্যা সমাধান করার পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii গ. i ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড়ে ৯৭ ও ৯৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
#include <Stdio.h>
# include<conio.h>
main()
{
int x, y, s;
printf("Enter Value :”);
scanf(“%d%d”,&x,&y);
s= x+y;
printf("sum=%d", s);
getch();
}
৯৭। উদ্দীপকে লিখিত প্রথম হেডার ফাইলটির সঠিক রূপ কোনটি—
ক. <Stdio.h> খ. <STDIO.H>
গ. <STDio.H> ঘ. <stdio.h>
৯৮। উদ্দীপকে উল্লিখিত printf() এবং scanf() ফাংশনদ্বয়ের কাজ হলো—
i. প্রিন্ট করা এবং তথ্য স্ক্যান করা
ii. আউটপুট দেখানো এবং ইনপুট নেওয়া
iii. পর্দায় প্রদর্শন করা এবং প্রিন্ট করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. i ও iii ঘ. i, ii ও iii
মাস্টার ট্রেইনার
প্রভাষক, রাউজান কলেজ, চট্টগ্রাম
উত্তর
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
অধ্যায়-৫
৯৩. ঘ ৯৪. ঘ ৯৫. ঘ ৯৬. ক ৯৭. ঘ ৯৮. খ