অধ্যায় ১
২১. বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র কোনটি?
ক. রোবট খ. রেডিও
গ. কম্পিউটার ঘ. টেলিভিশন
২২. আইসিটি ব্যবহার করে সারা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন শুরু হয়েছে, তার পেছনে কোন যন্ত্রটির ভূমিকা সবচেয়ে বড়?
ক. ইন্টারনেট খ. মুঠোফোন
গ. স্মার্ট ফোন ঘ. কম্পিউটার
২৩. কিসের কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক. ইন্টারনেট খ. মুঠোফোন
গ. স্মার্টফোন ঘ. কম্পিউটার
২৪. সর্বপ্রথম ইন্টারনেট কোন প্রতিষ্ঠান ব্যবহার করে?
ক. ব্রিটিশ সেনাবাহিনী
খ. মার্কিন প্রতিরক্ষা বিভাগ
গ. মার্কিন যুক্তরাষ্ট্র সরকার
ঘ. রাশিয়ার গোয়েন্দা সংস্থা
২৫. ল্যাপটপ কী?
ক. মোবাইল খ. ইন্টারনেট
গ. ফ্যাক্স ঘ. কম্পিউটার
২৬. বর্তমানে কারা আইসিটি ব্যবহার করে?
ক. প্রযুক্তিবিদেরা
খ. সব শ্রেণির লোকেরা
গ. ডাক্তাররা ঘ. উচ্চবিত্ত মানুষ
২৭. শিশুরা সম্প্রতি কিসে আসক্ত হচ্ছে?
ক. বেড়ানোতে খ. গেমসে
গ. খেলাধুলায় ঘ. পড়াশোনায়
২৮. পৃথিবীর প্রথম কম্পিউটার কোনটি?
ক. এনিয়াক খ. ইউনিভ্যাক
গ. এবিসি ঘ. ভয়েজার
সঠিক উত্তর
অধ্যায় ১: ২১. গ ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. ঘ ২৬. খ ২৭. খ ২৮. ক
কৃষ্ণ চন্দ্র পাল, শিক্ষক
লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা