তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-২ থেকে একটি প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: রাউটার কী? রাউটারের সুবিধা ও অসুবিধা লেখো।
উত্তর: রাউটার এমন একটি ইন্টারনেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক একই প্রটোকলযুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করে থাকে এবং নেটওয়ার্ক সমপ্রসারণ করতে পারে। রাউটার শব্দটি এসেছে রুট থেকে।
রাউটার অন্য সব নোডের অ্যাড্রেস সংরক্ষণ করে থাকে। রাউটার ডেটা প্যাকেটকে উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে পৌঁছে দেয়।
তা ছাড়া কোন নোড থেকে কোন নোডে ডেটা পাঠালে দ্রুতগতিতে এবং নির্বিঘ্নে ডেটা পাঠানো যাবে, রাউটার সেই পথ নির্ণয় করে রাউটিং অ্যালগরিদম ব্যবহার করে।এককথায় রাউটারকে পোস্টম্যানের সঙ্গে তুলনা করা যেতে পারে।
পোস্টম্যানকে প্রাপকের ডকুমেন্ট পৌঁছে দিতে সম্ভাব্য সব পথঘাট যেমন চিনতে হয়, ঠিক তেমনি রাউটারকে সব নেটওয়ার্ক সেগমেন্টের হালনাগাদ খোঁজখবর রাখতে হয়।
রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা প্যাকেট পৌঁছে দেয়। ডেটা প্যাকেট হচ্ছে ডেটার ব্লক অর্থাৎ ডেটার সমষ্টি। রাউটার ডেটা প্যাকেটগুলোকে গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে। রাউটার তৈরির ক্ষেত্রে Cisco বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছে।
রাউটারের সুবিধা:
১। একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে সম্প্রসারিত করতে পারে।
২। রাউটার ডেটা সংঘর্ষ বা কলিশনের সম্ভাবনা কমায়।
৩। ডেটা ফিল্টারিং সম্ভব হয়।
রাউটারের অসুবিধা:
১। এর দাম বেশি।
২। রাউটার ভিন্ন প্রটোকলযুক্ত নেটওয়ার্ককে সংযুক্ত করতে পারে না।
৩। এর কনফিগারেশন তুলনামূলকভাবে জটিল।
৪। রাউটার ধীরগতিতে ডেটা প্রেরণ করে।
প্রভাষক
চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় কলেজ