তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থীরা, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। মোট নম্বর ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। ধারাবাহিকভাবে এ বিষয়ের ওপর বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।

অধ্যায়-১
৩৪। যোগাযোগ করার পদ্ধতি সাধারণত কয় ধরনের?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৫
৩৫। পৃথিবীর মানুষের মধ্যে বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগ করা হচ্ছে—
ক. ই-বক্স খ. ই-মেইল গ. রেডিও ঘ. রাডার
৩৬। সামাজিক যোগাযোগের মাধ্যম—
ক. ই-মেইল খ. আইবুক গ. ফেসবুক ঘ. ওয়েবসাইট
৩৭। ব্রডকাস্ট হচ্ছে—
i. রেডিও ii. টেলিভিশন iii. কম্পিউটার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
৩৮। ব্রডকাস্টের বাংলা অর্থ—
ক. বহুমুখী খ. দ্বিমুখী গ. একমুখী ঘ. ত্রিমুখী
৩৯। ব্রডকাস্টের উদাহরণ দাও।
ক. টেলিভিশন খ. কম্পিউটার গ. মাউস ঘ. কি-বোর্ড
৪০। দ্বিমুখী যোগাযোগ মাধ্যম—
ক. টেলিফোন খ. পত্রিকা গ. মাউস ঘ. স্পিকার
৪১। স্মার্ট মোবাইল ফোন—
i. ইন্টারনেট ব্যবহার করা যায় ii. স্ক্রিন টার্চ
iii. ইন্টারনেট থাকলে সংবাদ পড়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪২। পৃথিবীর মানুষের মধ্যে এখন যোগাযোগের জন্য কী ব্যবহার করা হয়?
ক. টেলিভিশন খ. সংবাদপত্র গ. মডেম ঘ. ই-মেইল
৪৩। ICT-এর পূর্ণ নাম—
ক. Information & Communication Technology
খ. Important & Communication Technology
গ. Information & Commercial Text
ঘ. Indext Computer Technology.
৪৪। ICT-এর বাংলায় নাম—
ক. তথ্যপ্রযুক্তি খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ ঘ. যোগাযোগ প্রযুক্তি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
৩৪. ক ৩৫. খ ৩৬. গ ৩৭. খ ৩৮. গ ৩৯. ক ৪০. ক ৪১. ঘ ৪২. ঘ ৪৩. ক ৪৪. খ।
প্রভাষক,
মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা