তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ (কম্পিউটার নেটওয়ার্ক) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

প্রশ্ন: মেশ টপোলজি কী? মেশ টপোলজি ব্যবহারে প্রাপ্ত সুবিধা এবং অসুবিধাগুলো কী কী?
উত্তর: যে টপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সঙ্গে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত হতে পারে, তাকে মেশ টপোলজি বলে। এখানে কম্পিউটারগুলো শুধু যে অন্য কম্পিউটার থেকে তথ্য নেয় তা নয় বরং সেটা সে নেটওয়ার্কের অন্য কম্পিউটারের মধ্যে বিতরণও করতে পারে। মেশ টপোলজির সুবিধা ও অসুবিধাগুলো নিম্নরূপ:

.
.

সুবিধা :
১. প্রতিটি কম্পিউটার থেকে প্রতিটি কম্পিউটারে তথ্য পাঠানো যায়।
২. ডেটা পাঠাতে সময় কম প্রয়োজন হয়।
৩. নতুন সংযোগ দেওয়া সম্ভব।
অসুবিধা:
১. কম্পিউটারের সংখ্যা বেড়ে গেলে খরচ অনেক বেড়ে যায়।
২. অল্পসংখ্যক কম্পিউটারের ক্ষেত্রে এ ধরনের নেটওয়ার্ক টপোলজি বাস্তবায়ন করা সুবিধাজনক।
৩. অনেক বেশি তারের প্রয়োজন হয়।
৪. সংযোগ লাইনগুলোর দৈর্ঘ্য বেশি হওয়ায় খরচ বেশি হয়।

প্রশ্ন: স্টার ও মেশ টপোলজির মধ্যে পার্থক্যগুলো লেখো।
উত্তর: স্টার ও মেশ টপোলজির মধ্যে পার্থক্য দেওয়া হলো :

স্টার টপোলজি
১. এ টপোলজিতে সবগুলো কম্পিউটার একটি কেন্দ্রীয় হাবের সঙ্গে যুক্ত থাকে।
২. এ টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় নির্দিষ্ট দিকে হাবের মধ্য দিয়ে।
৩. এটি দেখতে অনেকটা স্টারের মতো।
৪. এতে অনেক কেব্লের প্রয়োজন হয়। খরচ বেশি হয়। তবে মেশের তুলনায় কম খরচ হয়।
৫. এতে কোনো কম্পিউটার নষ্ট হয়ে গেলেও তা অপসারণ এবং নতুন সংযোগ প্রদান সহজ।
মেশ টপোলজি
১. এতে কোনো কেন্দ্রীয় যন্ত্র থাকে না। এতে প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটারের সঙ্গে একাধিক পথে যুক্ত।
২. এতে প্রতিটি কম্পিউটার থেকে প্রতিটি কম্পিউটারে তথ্য প্রবাহের সুযোগ থাকে।
৩. এর নির্দিষ্ট কোনো আকৃতি নেই।
৪. নেটওয়ার্কে স্টারের চেয়ে বেশি লিঙ্ক স্থাপন করতে হয় বিধায় এতে খরচ বেশি হয়।
৫. সহজ নেটওয়ার্কে খুব বড় সমস্যা হয় না। হলেও নির্দিষ্ট অংশ ক্ষতিগ্রস্ত হয়, পুরো নেটওয়ার্ক নয়।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা