সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ (কম্পিউটার নেটওয়ার্ক) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো। এগুলো সংগ্রহ করে পড়বে।

প্রশ্ন: মডেম কী? মডেম কীভাবে কাজ করে বর্ণনা করো।
উত্তর: মডেম একটি নেটওয়ার্ক যন্ত্র। মূলত টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটের নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হলো মডেম।
Modem শব্দটি তৈরি হয়েছে Modulator এর Mo এবং Demodulator এর Dem এ দুটি অংশের সমন্বয়ে। মডেম তার দ্বারা সংযুক্ত বা তারবিহীন প্রযুক্তিতে ব্যবহূত হতে পারে। এটি কম্পিউটারের ভেতরেও থাকতে পারে, আবার বাইরেও থাকতে পারে।
বর্তমানে DSL এবং WiFi মডেম বহুল পরিমাণে ব্যবহূত হচ্ছে। মডেম সিগন্যাল আদান-প্রদানে একটি নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। ইন্টারনেটের মাধ্যমে ডেটা পাঠানোর জন্য বহনকারী সিগন্যাল দরকার হয়। আর মডেমে ডিজিটাল সংকেতকে অ্যানালগ এবং অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে প্রেরণ করে।
কম্পিউটার ডিজিটাল সংকেত তৈরি করে। তখন এর সঙ্গে সংযোগকারী মডেমের মডুলেট অংশ এ ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে।
এরপর প্রাপক কম্পিউটারে এ সিগন্যাল পৌঁছালে প্রাপক কম্পিউটারের সঙ্গে যুক্ত মডেমের ডিমডুলেটর এ অ্যানালগ সংকেতকে কম্পিউটারের উপযোগী ডিজিটাল সংকেতে রূপান্তর করে কম্পিউটারে পাঠিয়ে দেয়। এ মডেম প্রাপক এবং প্রেরক উভয়ের ক্ষেত্রেই টেলিফোন লাইন এবং কম্পিউটারের মধ্যে যুক্ত থাকে। এ কারণে প্রেরক এবং প্রাপক কোনো কম্পিউটারের জন্যই ডেটা প্রেরণ এবং গ্রহণে কোনো অসুবিধা হয় না।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা