তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ণমান-৭৫, বিষয় কোড-২৭৫, সময়-৩ ঘণ্টা
যেকোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। ৪১০=৪০
১। ক) বিশ্বগ্রাম কী? এর সুবিধা-অসুবিধাগুলো কী কী? বিশ্বগ্রামের উপাদানগুলো আলোচনা করো।
খ) ICT-র সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। ICT ব্যবহারের নৈতিকতা আলোচনা করো।
অথবা,
ক) ভার্চুয়াল রিয়েলিটি কী? প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব তুলে ধরো।
খ) কৃত্রিম বুদ্ধিমত্তা কী? এর প্রয়োগ ব্যাখ্যা করো। কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো।
২। ক) ৩ চলকের জন্য ডি-মরগ্যানের উপপাদ্য দুটি লেখো ও সত্যক সারণিসহ প্রমাণ করো।
খ) রেজিস্ট্রার কী? কত প্রকার ও কী কী? আলোচনা করো।
অথবা,
ক) অ্যাডার কী? কত প্রকার ও কী কী? হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের বাস্তবায়ন দেখাও।
খ) সর্বজনীন গেট কী? আলোচনা করো।
৩। ক) ১+৪+৭+ ...........+N ধারার যোগফল নির্ণয়ের C প্রোগ্রাম লেখো।
খ) ফ্লোচার্ট কী? কত প্রকার ও কী কী? প্রোগ্রাম ফ্লোচার্টের প্রতীকগুলো অর্থসহ লেখো।
অথবা,
ক) তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের জন্য একটি ফ্লোচার্ট ও C প্রোগ্রাম লেখো।
খ) অপারেটর কী? কত প্রকার ও কী কী? বর্ণনা করো।
৪। ক) HTML-এ প্যারাগ্রাফ, লাইনব্রেক, টেক্সট ফরমেটিং, ইমেজ যোগ করার ট্যাগ লেখো।
খ) ওয়েবসাইটের গঠন/কাঠামো ব্যাখ্যা করো।
অথবা,
ক) ডেটাবেইস মডেলগুলো আলোচনা করো।
খ) রিলেশনশিপ কী? রিলেশনশিপ কত প্রকার ও কী কী? উদাহরণসহ লেখো।

নিচের যেকোনো সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে।
৭৫=৩৫
১। চিত্রসহ নেটওয়ার্ক টপোলজির প্রকারভেদ আলোচনা করো।
২। প্রোগ্রাম তৈরির ধাপগুলো লেখো।
৩। ফাইবার অপটিক্যাল কেবেলর গঠন ও সুবিধা-অসুবিধা লেখো।
৪। কোড কী? কম্পিউটারে কোডের গুরুত্ব লেখো। ASCII ও BCD কোডের মধ্যে পার্থক্য লেখো।
৫। ওয়েবসাইট কী? ওয়েবসাইট খুলতে প্রয়োজনীয় বিষয়গুলোর নাম লেখো।
৬। সি ভাষার বৈশিষ্ট্য লেখো। সি প্রোগ্রামে ডেটার প্রকারভেদ আলোচনা করো।
৭। কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লেখো।
৮। এনকোডার বর্ণনা করো।
৯। খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে বায়োটেকনোলজির গুরুত্ব সম্পর্কে লেখো।
১০। SQL কী? Student টেবিল থেকে যাদের জিপিএ ৩ এর ওপরে, তাদের রেকর্ড দেখার জন্য একটি SQL কমান্ড লেখো।