তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ অধ্যায়-৩ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: তোমার কম্পিউটারটি ভাইরাস আক্রান্ত হলে কী ব্যবস্থা গ্রহণ করবে?
উত্তর: কম্পিউটার ভাইরাস একধরনের ক্ষতিকর সফটওয়্যার। আমার কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে তা হলো:
১. একটি আপডেট অ্যান্টি-ভাইরাস কমিপউটারে ইনস্টল করতে হবে। এরপর পুরো কম্পিউটারটি স্ক্যান করে ভাইরাস শনাক্ত করতে হবে এবং প্রাপ্ত ভাইরাসসমূহ ধ্বংস করতে হবে ওই অ্যান্টি-ভাইরাস সফটওয়্যারটি ব্যবহার করে।
২. চেক করতে হবে ভাইরাস দ্বারা কীভাবে কম্পিউটারটি আক্রান্ত হলো। যদি পেনড্রাইভের মাধ্যমে হয় তবে পেনড্রাইভটি অ্যান্টি-ভাইরাস দ্বারা স্ক্যান করতে হবে অথবা পেনড্রাইভ ফরম্যাট দিতে হবে। ভাইরাস ছড়ানোর উৎস খুঁজে নিমূ‌র্ল করতে হবে।
৩. ইন্টারনেট থেকে ভাইরাস যাতে আক্রান্ত না হয় সে জন্য ইন্টারনেট সিকিউরিটি অ্যান্টি-ভাইরাস ব্যবহার করতে হবে।
প্রশ্ন: কম্পিউটার ভাইরাস এবং কম্পিউটার ওয়ার্মের মধ্যে পার্থক্য নির্দেশ করো।
উত্তর: কম্পিউটার ভাইরাস এবং কম্পিউটার ওয়ার্ম উভয়ই একধরনের ম্যালওয়্যার। এরা উভয়েই কম্পিউটারের ক্ষতিসাধন করে। নিচে কম্পিউটার ভাইরাস এবং ওয়ার্মের মধ্যে পার্থক্য দেওয়া হলো :

কম্পিউটার ভাইরাস কম্পিউটার ওয়ার্ম
১. কম্পিউটার ভাইরাস ফাইলের মাধ্যমে ছড়ায়। ১. এটি একধরনের নেটওয়ার্ক ভাইরাস।
২. এটি এমন একধরনের ম্যালওয়্যার যা কোনো কার্যকরী ফাইলের সঙ্গে যুক্ত হয় এবং যখন ফাইলটি এক্সিকিউট হয়, তখন ভাইরাস অন্যান্য কার্যকরী ফাইলে সংক্রমিত হয়। ২. এটি এমন এক প্রোগ্রাম, যা কোনো নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং অন্যান্য কম্পিউটারকেও সংক্রমিত করে।
৩. কম্পিউটার ভাইরাস ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়া ছড়িয়ে পড়তে পারে না। ৩. ওয়ার্ম ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই নিজে থেকেই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের কম্পিউটারকে আক্রান্ত করে।
৪. কোনো কম্পিউটার ড্রাইভ বা ফোল্ডার বা পেনড্রাইভে ভাইরাস থাকলে তা সক্রিয় হয় না, যদি তা ব্যবহার করা হয়, তবেই সক্রিয় হয়। ৪. এটি কোনো নেটওয়ার্কে থাকলে তার সংশ্লিষ্ট সব নেটওয়ার্কে সংক্রমিত হয়।
৫. ব্রেইন, সিআইএইচ ভাইরাস, ক্রিপার, এলক ক্লোজার প্রভৃতি ভাইরাসের উদাহরণ। ৫ কোড রেড ওয়ার্ম, ডাপরোসি ওয়ার্ম প্রভৃতি কম্পিউটার ওয়ার্মের উদাহরণ।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল