তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ অধ্যায়-৩ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার) থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: ট্রোজান হর্স এবং কম্পিউটার ওয়ার্মের সংক্রমণ পদ্ধতি লেখো।
উত্তর: ট্রোজান হর্স এবং ওয়ার্ম উভয়ই কম্পিউটারে সংক্রমিত হয়ে ক্ষতি করলেও এদের সংক্রমণ পদ্ধতি একেবারেই আলাদা।
কম্পিউটার ওয়ার্ম একটি ক্ষতিকর প্রোগ্রাম। ব্যবহারকারীর হস্তক্ষেপ ছাড়াই নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারকে সংক্রমিত করে। ওয়ার্ম নিজে থেকেই নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কে ছড়িয়ে পড়ে এবং নেটওয়ার্কের কম্পিউটারকে আক্রান্ত করে।
অন্যদিকে ট্রোজান হর্স হলো ছদ্মবেশধারণকারী সফটওয়্যার, যা কোনো ভালো সফটওয়্যারের ছদ্মাবরণে নিজেকে আড়াল করে রাখে। ক্ষতিকর সফটওয়্যারের উদ্দেশ্য তখনই সফল হয়, যখন কি না সেটিকে ক্ষতিকারক সফটওয়্যার হিসেবে চিহ্নিত করা যায় না। ব্যবহারকারী সরল বিশ্বাসে সেটিকে ব্যবহার করে। এটিই হলো ট্রোজান হর্স বা ট্রোজানের কার্যপদ্ধতি। যখনই ছদ্মবেশী সফটওয়্যারটি চালু হয়, তখনই ট্রোজানটি কার্যকর হয়ে ব্যবহারকারীর ফাইল ধ্বংস করে বা নতুন নতুন ট্রোজান আমদানি করে। অভিজ্ঞতা থেকে দেখা গেছে যে ক্ষতিকর বিভিন্ন সফটওয়্যারের মধ্যে ট্রোজান হর্স বা ওয়ার্মের সংখ্যা কম্পিউটার ভাইরাসের চেয়ে বেশি। অথচ আমরা এ দুটি ম্যালওয়্যার সম্পর্কে তেমন একটা সচেতন নই।

প্রশ্ন: রেসিডেন্ট ভাইরাস ও নন-রেসিডেন্ট ভাইরাসের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: রেসিডেন্ট ভাইরাস ও নন-রেসিডেন্ট ভাইরাসের মধ্যে বেশ কিছু পার্থক্য বিদ্যমান। নিচে তা দেওয়া হলো:
রেসিডেন্ট ভাইরাস নন-রেসিডেন্ট ভাইরাস
১. এটি স্থায়ী ভাইরাস। ১. এটি অস্থায়ী ভাইরাস।
২. এটি মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে। ২. এটি মেমোরিতে থাকে না।
৩. এ ভাইরাস মেমোরিতে স্থায়ী হয়ে বসে থাকে। যখনই কোনো প্রোগ্রাম চালু হয়, তখনই সেটি সেই প্রোগ্রামকে চালু করে। ৩. এ ভাইরাস সক্রিয় হয়ে ওঠার পর, অন্য কোন কোন প্রোগ্রামকে সংক্রমণ করা যায় তা খুঁজে বের করে। তারপর সেগুলোকে সংক্রমণ করে।
৪. এটি সংক্রমণ শেষ হওয়ার পরও কর্মক্ষেত্রে অবস্থান করে। ৪. এটি কাজ শেষ হওয়ার পর মূল প্রোগ্রামের কাছে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্ক্রিয় হয়ে যায়।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা