তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। মোট নম্বর ৫০। বহুনির্বাচনি অংশে ২৫ ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে ২৫ নম্বর। ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। ধারাবাহিকভাবে এ বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
৬৩। ব্যবসার মূল উদ্দেশ্য কী?
ক. বেশি সময়ে ও বেশি খরচে পণ্য উত্পাদন করা
খ. কম সময়ে ও বেশি খরচে পণ্য উত্পাদন করা
গ. বেশি সময়ে ও কম খরচে পণ্য উত্পাদন করা
ঘ. কম সময়ে ও কম খরচে পণ্য উত্পাদন করা
৬৪। ব্যবসায় হিসাব সংরক্ষণের জন্য ব্যবহার করা হয়—
ক. স্প্রেডশিট খ. ওয়ার্ড গ. ডেটাবেস ঘ. উইন্ডোজ
৬৫। কম খরচে পণ্য সরবরাহের পরিকল্পনা করা হয় কিসের সাহায্যে?
ক. এসপিজি খ. পিজিএস গ. এসজিপি ঘ. জিপিএস
৬৬। বিক্রয় ব্যবস্থাপনা ও হিসাব হলো—
ক. ইপিওএস খ. ইপিও গ. ইপিএস ঘ. ইওএস
৬৭। EPOS-এর পূর্ণ নাম—
ক. Electric Power Of Sale
খ. Electronic Power Of Sale
গ. Electronic Point Of Sale
ঘ. Electronic Point Of Step
৬৮। ইপিওএসের কাজ—
ক. তথ্য সংগ্রহ খ. সার্বক্ষণিক মনিটরিং
গ. সরবরাহ পরিকল্পনা ঘ. ব্যবস্থাপনা
৬৯। উত্পাদন ব্যবস্থাপনা ব্যবসার ক্ষেত্রে কীভাবে ভূমিকা রাখে?
ক. পণ্য সরবরাহে খ. বাজার বিশ্লেষণে
গ. বিপণনে ঘ. কম খরচে
৭০। বর্তমানে ব্যবসায় লেনদেনে কোন মাধ্যমটি ভূমিকা রাখে?
i. ফ্যাক্স ii. মোবাইল iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭১। বিপণনের অন্তর্ভুক্ত হলো—
i. বাজার বিশ্লেষণ ii. তথ্য সংগ্রহ iii. সরবরাহ ও প্রচার
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অনুচ্ছেদটি পড়ে ৭২-৭৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।
আদিব সাহেব প্রায়ই শপিং মল থেকে বাজার-সদাই করে থাকেন। প্রয়োজনে শুক্রবারও তিনি ব্যাংকের বুথ থেকে টাকা ওঠাতে পারেন। তাঁর রয়েছে ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য চেক বই, ডেবিট ও ক্রেডিট কার্ড।
৭২। ব্যাংক থেকে টাকা ওঠানোর জন্য তিনি কোথায় গিয়েছিলেন?
ক. এটিএম বুথে খ. শপিং মলে গ. ব্যাংকে ঘ. অফিসে
৭৩। ছুটির দিনে টাকা ওঠানোর জন্য কী ব্যবহার করতে হয়?
ক. চেক বই খ. ম্যানেজারের সঙ্গে ভালো সম্পর্ক
গ. ডেবিট বা ক্রেডিট কার্ড ঘ. পিন কোড।

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
৬৩. ঘ ৬৪. ক ৬৫. ঘ ৬৬. ক ৬৭. গ ৬৮. খ ৬৯. ঘ ৭০. ঘ ৭১. ঘ ৭২. ক ৭৩. গ।
প্রকাশ কুমার দাস, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা