তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো কী কী?
উত্তর: কম্পিউটার ভাইরাস হলো একধরনের ক্ষতিকারক সফটওয়্যার বা ম্যালওয়্যার, যা পুনরুৎপাদনে সক্ষম এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে।
কম্পিউটার ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো:
১. কম্পিউটারের গতি কমে যাওয়া। ২. কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া।
৩. কম্পিউটার ঘন ঘন রিবুট হওয়া।
প্রশ্ন: পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা লেখো।
উত্তর: পাসওয়ার্ড ব্যবহার করার পাঁচটি সুবিধা নিচে দেওয়া হলো:
১. পাসওয়ার্ডের ব্যবহার ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে।
২. হ্যাকারদের কবল থেকে তথ্যকে সুরক্ষা প্রদান করে।
৩. যন্ত্রের সফটওয়্যার রক্ষা করতে পাসওয়ার্ডের কোনো বিকল্প নেই।
৪. ব্যক্তিগত গোপনীয় তথ্য অন্যের হাতে চলে যাওয়া থেকে পাসওয়ার্ড সুরক্ষা প্রদান করে।
৫. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত হয়।
প্রশ্ন: হ্যাকার ও হ্যাকিং বলতে কী বোঝো?
উত্তর: যারা সংশ্লিষ্ট কতৃ‌র্পক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে, তাদেরকে বলা হয় কম্পিউটার হ্যাকার। আর এ বিষয়টিকে বলে হ্যাকিং। নানা কারণে একজন হ্যাকার অন্যের কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে। এর মধ্যে অনৈতিকভাবে টাকা কামানো, প্রতিবাদ কিংবা চ্যালেঞ্জ করার বিষয়ও রয়েছে। তবে অনেক কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞরা হ্যাকারদের অসৎ অনুপ্রবেশকারী বলতে চান না। তাঁরা অসৎ উদ্দেশ্য অনুপ্রবেশকারীদের ক্র্যাকার হিসেবে চিহ্নিত করতে পছন্দ করেন।
প্রশ্ন: হ্যাকারের প্রকারভেদ লেখো।
উত্তর: যারা সংশ্লিষ্ট কতৃ‌র্পক্ষের বা ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে, তাদের বলা হয় কম্পিউটার হ্যাকার। হ্যাকারদের বিভিন্ন দলে ভাগ করা হয়। যথা-
১. হোয়াইট হ্যাট হ্যাকার ২. ব্ল্যাক হ্যাট হ্যাকার ও ৩. গ্রে হ্যাট হ্যাকার।
নিচে এদের সম্পর্কে বর্ণনা দেওয়া হলো:
১. হোয়াইট হ্যাট হ্যাকার: কোনো সিস্টেমের উন্নতির জন্য সেটির নিরাপত্তা ছিদ্রসমূহ খুঁজে বের করে। এদেরকে এথিক্যাল হ্যাকারও বলা হয়।
২. ব্ল্যাক হ্যাট হ্যাকার: এরা অসৎ উদ্দেশ্যে কম্পিউটারের ক্ষতি করে থাকে।
৩. গ্রে হ্যাট হ্যাকার: এরা নিরাপত্তাব্যবস্থা দুর্বল করে কম্পিউটারকে ক্ষতি করে থাকে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা