তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: হ্যাকিং এবং হ্যাকারের মধ্যে পার্থক্য লেখো।
উত্তর: হ্যাকিং এবং হ্যাকারের মধ্যে পার্থক্য নিম্নরূপ:

হ্যাকিং 

১. হ্যাকিং বলতে বোঝায় ব্যবহারকারীর বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা। 
২. হ্যাকিং করার উদ্দেশ্য সত্ অথবা অসত্ দুই ধরনের হতে পারে।
৩. এটি একটি পদ্ধতি বা প্রক্রিয়া। 

হ্যাকার

১. যারা হ্যাকিংয়ের কাজ করে, তাদের বলা হয় কম্পিউটার হ্যাকার বা হ্যাকার।

২. হ্যাকার তিন ধরনের হতে পারে। হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার এবং গ্রে হ্যাট হ্যাকার।

৩. এটি বলতে কোনো ব্যক্তি বা গ্রুপ।

প্রশ্ন: সাইবার অপরাধ কী? কীভাবে সাইবার অপরাধে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয়। সংক্ষেপে লেখো।
উত্তর: সাইবার অপরাধ হলো এমন এক ধরনের অপরাধ, যা ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে হয়। তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেটের কারণে আমাদের জীবনে অনেক নতুন নতুন সুযোগ-সুবিধার সৃষ্টি হয়েছে, আবার একই সাথে সম্পূর্ণ নতুন এক ধরনের এ অপরাধের জন্ম হয়েছে, যাকে বলা হয় সাইবার অপরাধ। তথ্যপ্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহার করে এ অপরাধগুলো করা হয় এবং অপরাধীরা সাইবার অপরাধ করার জন্য নিত্যনতুন পথ আবিষ্কার করে যাচ্ছে।
নানাভাবে সাইবার অপরাধে আক্রান্ত হওয়ার সুযোগ তৈরি হয়। ইন্টারনেটে ব্যবহূত বিভিন্ন সুযোগ-সুবিধা যদি আমরা সচেতনভাবে গ্রহণ করতে না পারি। তবে এর সম্ভাবনা বেড়ে যায়। এর মধ্যে একটি হলো স্প্যাম ই-মেইল। এ স্প্যাম ফোল্ডারে নানা ধরনের অপ্রয়োজনীয় এবং উদ্দেশ্যমূলক ই-মেইল আসে, যার মাধ্যমে এ ধরনের অপরাধীদের দ্বারা অনেকেই আক্রান্ত হয়। সাইবার অপরাধের একটা বড় অংশ হলো প্রতারণা। বিশেষ করে নানা সামাজিক যোগাযোগের সাইট যেমন, ফেইসবুক, টুইটার এ ভুল তথ্যকে বিশ্বাস করে প্রতারিত হওয়ার সুযোগ তৈরি হয়। এ ছাড়া ইন্টারনেটে নিজের পরিচিতি সংরক্ষণ করা না গেলে, নিজেদের ব্যক্তিগত ই-মেইল, মোবাইল নম্বর গোপন না রাখলে সাইবার ক্রিমিনালরা আপত্তিকর বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করে দিতে পারে এবং তথ্যের ভিত্তিতে ই-মেইল বা ফেসবুকের মাধ্যমে হুমকিও প্রদর্শন করতে পারে। যেহেতু এখানে কেউ কাউকে সামনা-সামনি দেখতে পায় না, তাই একজন আরেকজনকে হুমকি প্রদর্শন সহজ হয়ে যায়। এ ছাড়া বড় আকারে তা দেশের মানহানিরও কারণ হতে পারে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা