তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সংক্ষিপ্ত প্রশ্নোত্তর: অধ্যায়-৩
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-৩ থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: দুর্নীতি নিরসনে তথ্যপ্রযুক্তির ব্যবহার লেখো।
উত্তর: দুর্নীতি নিরসনে তথ্যপ্রযুক্তির ব্যবহার নিচে দেওয়া হলো:
১. বর্তমান তথ্য সংরক্ষণ এবং প্রক্রিয়া করার জন্য পুরো পদ্ধতিকেই তথ্যপ্রযুক্তির আওতায় আনতে হয়েছে। তাই কোনো তথ্য ভুল হলে বা লেনদেনে অনিয়ম হলে তা সহজেই সবার সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে।
২. টেন্ডার প্রক্রিয়াটি আগে লিখিতভাবে হতো কিন্তু বর্তমানে ই-টেন্ডারিংয়ের মাধ্যমে এর আর্থিক লেনদেনে বা টেন্ডার চুরির ঘটনা কমে যাচ্ছে। বাংলাদেশে ই-টেন্ডার করার জন্য বিশেষ পোর্টাল তৈরি হয়েছে।
৩. ই-কমার্স প্রক্রিয়ায় ব্যবসা-বাণিজ্য হওয়ার কারণে ক্রেতা ও বিক্রেতার মধ্যে সরাসরি সম্পর্ক তৈরি হয়েছে। যাতে করে মধ্যভোগী অসত্ লোকেরা কোনো সুযোগ গ্রহণ করতে পারছে না।
৪. পরীক্ষার ফলাফল দেখার ক্ষেত্রে ওএমআর পদ্ধতি ব্যবহার করায় দুর্নীতির কোনো সুযোগ থাকছে না।
৫. এখন ইন্টারনেটের কারণে, মিডিয়ার কারণে ক্ষমতাশীল মানুষের বিরুদ্ধে, তাদের অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে, মানুষের মতামত প্রদানের এবং একত্র হওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে কেউ চাইলেই দুর্নীতি
করতে পারবে না।

প্রশ্ন: নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থায় পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার পাঁচটি উপায় লেখো।
উত্তর: নেটওয়ার্ক নিরাপত্তাব্যবস্থায় পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার পাঁচটি উপায় নিচে দেওয়া হলো :
১. সংক্ষিপ্ত পাসওয়ার্ডের পরিবর্তে দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করা। প্রয়োজনে কোনো প্রিয় বাক্য ব্যবহার করা যেতে পারে। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তনের অভ্যাস গড়ে তোলা।
২. বিভিন্ন ধরনের বর্ণ ব্যবহার করা অর্থাত্ বড় এবং ছোট হাতের বর্ণের সংমিশ্রণ ব্যবহার করা।
৩. জটিল পাসওয়ার্ড ব্যবহার করা অর্থাত্ শব্দ, বাক্য, সংখ্যা এবং প্রতীক সমন্বয়ে পাসওয়ার্ড তৈরি করা।
৪. বেশির ভাগ অনলাইন সাইটে পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাইয়ের সুযোগ থাকে। নিয়মিত সে সুযোগ কাজে লাগিয়ে পাসওয়ার্ডের শক্তিমত্তা যাচাই করা এবং শক্তিমত্তা কম হলে তা বাড়িয়ে নেওয়া। পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করা যেতে পারে।
৫. অনেকেই ব্যবহার করেন যেমন, সাইবার ক্যাফে, ইউনিয়ন তথ্য বা সেবাকেন্দ্র, এমন সিস্টেম ব্যবহার করলে আসন ত্যাগের আগে সংশ্লিষ্ট সাইট থেকে লগ আউট করা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা