তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। নিচের কোনটি দ্বারা ছবি তোলা এবং ভিডিও করা যায়?
ক. জি এসএম খ. মোবাইল ফোন
গ. ডেক্সটপ ঘ. জিপিএস
উত্তর: খ. মোবাইল ফোন
২। রাস্তাঘাট চিনতে গাড়ির ড্রাইভার কোনটি ব্যবহার করেন?
ক. এপিএস খ. জিপিএস গ. নোটবুক ঘ. ই-মেইল
উত্তর: খ. জিপিএস
৩। জিপিএস এখন কাজ করে কীভাবে?
ক. অপটিক্যাল ফাইবারের মাধ্যমে
খ. কেব্ল নেটওয়ার্কের মাধ্যমে
গ. কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ঘ. বিদ্যুত্ তরঙ্গের মাধ্যমে
উত্তর: কৃত্রিম উপগ্রহের মাধ্যমে
৪। রেডিও ও টেলিভিশন ছাড়া গান শোনা যায়—
i. কম্পিউটারে ii. মোবাইল ফোনে iii. ই-বুক রিডার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উত্তর: ক. i ও ii
৫। বই পড়ার জন্য কোন প্রযুক্তিটি ব্যবহার করা হয়?
ক. অ্যাক্রোবাট রিডার খ. ই-বুক রিডার
গ. এডোব রিডার ঘ. মাইক্রো রিডার
উত্তর: খ. ই-বুক রিডার
৬। নিচের কোনটি সামাজিক যোগাযোগ সাইট?
ক. ইয়াহু খ. ফেসবুক গ. গুগল ঘ. ইউটিউব
উত্তর: খ. ফেসবুক
৭। ই-চিকিত্সা কেন্দ্রে কিসের খোঁজ নেওয়া হয়?
ক. শিক্ষকের খ. ডাক্তারের গ. চাকরির ঘ. বইয়ের
উত্তর: খ. ডাক্তারের
৮। নতুন কণিকা নিউট্রিনো সম্পর্কে কোথা থেকে জানা যায়?
ক. উইকিপিডিয়াতে খ. ই-মেইলে গ. নোটবুক ঘ. বুকরিডার
উত্তর: ক. উইকিপিডিয়াতে
৯। ঘূর্ণিঝড় সম্পর্কে তাত্ক্ষণিক খবর পেতে আমরা কোন প্রযুক্তি ব্যবহার করব?
ক. রেডিও খ. টেলিভিশন গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট
উত্তর: ঘ. ইন্টারনেট
১০। ঘরে বসে বই কেনার অর্ডার দেওয়া হয় কিসের মাধ্যমে?
ক. রেডিও খ. টেলিভিশন গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট
উত্তর: ঘ. ইন্টারনেট
১১। অ্যালার্ম, ডেস্ক ক্যালেন্ডার প্রভৃতি সুবিধা আমরা কোন যন্ত্রের সাহায্যে পেতে পারি?
ক. মোবাইল খ. রেডিও গ. বুক-রিডার ঘ. ইন্টারনেট
উত্তর: ক. মোবাইল
১২। দৈনিক জীবনে আমরা প্রতি মুহূর্তে কী ব্যবহার করি?
ক. সামাজিক প্রযুক্তি খ. যোগাযোগ প্রযুক্তি
গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ঘ. তথ্য প্রযুক্তি
উত্তর: গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১৩। ই-মেইল ব্যবহার করে কী করা যায়?
ক. গান শোনা যায় খ. ছবি আঁঁকা যায়
গ. চিঠিপত্রের উত্তর দেওয়া হয় ঘ. বই পড়া যায়
উত্তর: গ. চিঠিপত্রের উত্তর দেওয়া হয়
১৪। কোন যানবাহনটি চালক ছাড়াই চালানো সম্ভব হচ্ছে?
ক. প্রাইভেট কার খ. উড়োজাহাজ
গ. মোটরবাইক ঘ. রিক্সা
উত্তর: খ. উড়োজাহাজ।
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা