বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয় হিসেবে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। নম্বর বণ্টন হবে—বহুনির্বাচনি প্রশ্ন ২৫ এবং ব্যবহারিক ২৫। ২৫টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সব কটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১। ব্যবহারিক ২৫ নম্বরের মধ্যে কার্যক্রম-৫, ফলাফল উপস্থাপন-১২ (প্রক্রিয়া অণুসরণ-৪, ব্যাখ্যা-৪, ফলাফল-৪), মৌখিক অভীক্ষা-৫, নোটবুক-৩।
আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-১
১। একুশ শতকের সম্পদ হলো—
ক. কৃষি খ. অর্থ
গ. জ্ঞান ঘ. শিল্প-বাণিজ্য
২। পৃথিবীর সমপদ হচ্ছে—
ক. রোবট খ. জ্ঞান
গ. সাধারণ মানুষ ঘ. খনিজ সম্পদ
৩। একুশ শতকে পৃথিবীর সম্পদ—
i. জ্ঞান ii. মানুষ iii. অর্থ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪। পৃথিবীর সম্পদ মানুষই—
i. জ্ঞান সৃষ্টি করতে পারে
ii. জ্ঞান ধারণ করতে পারে
iii. জ্ঞান ব্যবহার করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫। একুশ শতকের পরিবর্তনের ধারা সূচিত হয়েছে কোনটির কারণে?
ক. Internet খ. E-mail
গ. Internationalization
ঘ. Globalization
৬। Globalization এবং Internationalization বিষয় দুটির ত্বরান্বিত হওয়ার পেছনে কোন কারণটি দায়ী?
ক. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
খ. ইন্টারনেট
গ. জ্ঞানভিত্তিক অর্থনীতি
ঘ. গ্লোবাল ভিলেজ
৭। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলাফল—
i. Green House Effect
ii. Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক?
K. i ও ii L. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮। মানুষের প্রকৃতি নির্ভরশীলতা কমে যাওয়ার পেছনে কারণ কী?
ক. অর্থের ব্যবহার
খ. যন্ত্রের আবিষ্কার ও ব্যবহার
গ. ইন্টারনেট ঘ. তথ্যের ক্রমবিকাশ
৯। একুশ শতাব্দীতে কোন ধরনের অর্থনীতির সূচনা হয়েছে?
ক. অর্থ-সম্পদভিত্তিক
খ. বাজেটভিত্তিক
গ. জ্ঞানভিত্তিক ঘ. তথ্যভিত্তিক
১০। একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে—
i. উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে
ii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে জ্ঞান অর্জন করতে হবে
iii. তথ্য প্রযুক্তিতে পারদর্শী হতে হবে
নিচের কোনটি সঠিক?
K. i ও ii L. i ও iii
গ. ii ও iii N. i, ii ও iii
১১। লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক. ১৮৩৩ খ. ১৮৪২
গ. ১৯৫৩ ঘ. ১৯৯১
১২। কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
ক. চার্লস ব্যাবেজ খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. জগদীশ চন্দ্র বসু
১৩। ফেসবুকের নির্মাতা কে?
ক. স্টিভ জবস খ. বিলগেটস
গ. মার্ক জাকারবার্গ
ঘ. টিম বার্নার্স লি
১৪। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে—
i. স্বল্প সময়ে সরকারি সেবা পাওয়া যাবে
ii. সরকারি সেবার মান উন্নত হবে
iii. ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি সঠিক?
K. i ও ii L. i ও iii
গ. ii ও iii N. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১. গ ২. গ ৩. ক ৪. ঘ ৫. গ ৬. ক ৭. গ ৮. খ ৯. গ ১০. গ ১১. ঘ ১২. ক ১৩. গ ১৪. ঘ।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা