তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-১
১৫। শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল—
ক. সপ্তদশ থেকে অষ্টাদশ শতাব্দীতে
খ. অষ্টাদশ থেকে ঊনবিংশ শতাব্দীতে
গ. ঊনবিংশের শেষে
ঘ. বিংশ শতাব্দীতে
১৬। ভবিষ্যতে পৃথিবীর চালিকাশক্তি হিসেবে কাজ করবে কারা?
ক. যারা ঘরে বসে থাকবে
খ. যারা জ্ঞানভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
গ. যারা অর্থভিত্তিক সমাজ তৈরিতে বিপ্লব করবে
ঘ. যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে
১৭। মানুষ কোনটির ওপর নির্ভর করে পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করতে শুরু করেছে?
ক. যন্ত্রের ওপর
খ. ইচ্ছার ওপর
গ. জ্ঞানের ওপর
ঘ. তথ্যের ওপর
১৮। জ্ঞানভিত্তিক সমাজ তৈরির বিপ্লবে অংশগ্রহণে কোন দক্ষতাটি সবচেয়ে জরুরি?
ক. সৃজনশীলতা
খ. বিপ্লব করার ক্ষমতা
গ. চিন্তাভাবনা
ঘ. তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
১৯। একুশ শতাব্দীতে টিকে থাকতে হলে কোন বিষয়টি অবশ্যই জানতে হবে?
ক. সম্পদের সুষ্ঠু ব্যবহার
খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. বিশ্বগ্রাম ঘ. বিশ্বায়ন
২০। মানুষের যন্ত্রের ওপর নির্ভরতার ফলে—
র. প্রকৃতির ওপর নির্ভরশীলতা কমে গেছে
রর. জ্ঞানভিত্তিক অর্থনীতির সূচনা হয়েছে
ররর. কর্মসংস্থান হ্রাস পাচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
২১। বর্তমান যুগে টিকে থাকতে যে দক্ষতাগুলো আয়ত্ত করা প্রয়োজন—
i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা
ii. যোগাযোগ দক্ষতা
iii. তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। নতুন তথ্য সৃষ্টি করতে কোনটি প্রয়োজন?
ক. ইন্টারনেটের জগতে প্রবেশ
খ. জ্ঞান আহরণ
গ. তথ্য প্রযুক্তির বিনাশ
ঘ. তথ্যপ্রযুক্তির জগতে প্রবেশ
২৩। বর্তমানের জ্ঞানভিত্তিক সমাজে অংশগ্রহণ করতে হলে কোনটির অবশ্যই দরকার?
ক. জ্ঞানভিত্তিক সমাজের নাগরিক হওয়া
খ. তথ্যপ্রযুক্তির বিষয়ে দক্ষতা অর্জন
গ. তথ্যপ্রযুক্তি বিষয়ে জানা
ঘ. তথ্যপ্রযুক্তির ব্যবহার না করা
২৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে পারদর্শিতা অর্জন করলে—
i. জ্ঞানভিত্তিক সমাজ তৈরি সম্ভব হবে
ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না
iii. তথ্য সংগ্রহ করতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫। আধুনিক কম্পিউটারের জনক কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. অ্যাডা লাভলেস
গ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ. স্টিভ জবস
২৬। চার্লস ব্যাবেজ ছিলেন একজন—
ক. প্রকৌশলী এবং গণিতবিদ
খ. চিত্রকর গ. গবেষক ঘ. শিক্ষক।
২৭। চার্লস ব্যাবেজের জন্ম কোন সালে?
ক. ১৭৯১ সালে খ. ১৭৯২ সালে
গ. ১৭৯৩ সালে ঘ. ১৮৫২ সালে
২৮। চার্লস ব্যাবেজের মৃত্যু সাল কোনটি?
ক. ১৮১৫ খ. ১৮৪২
গ. ১৮৫২ ঘ. ১৮৭১।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১৫. খ ১৬. খ ১৭. ক ১৮. ঘ ১৯. খ ২০. ক ২১. গ ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. ঘ।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা