বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্ন দেওয়া হলো।
অধ্যায়-১
২৯। ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?
ক. চার্লস ব্যাবেজ
খ. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
গ. মার্ক জাকারবার্গ
ঘ. অ্যাডা লাভলেস
৩০। Analytical Engine গণনা যন্ত্রটি কে আবিষ্কার করেন?
ক. স্টিভ জজনিয়াক
খ. চার্লস ব্যাবেজ
গ. বিল গেটস ঘ. মার্ক জাকারবার্গ
৩১। চার্লস ব্যাবেজের তৈরি করা গণনা যন্ত্রটির নাম কী?
ক. Difference Engine Ges Analytical Engine
খ. Calculator and Calculation
গ. Radio ঘ. Microelectronics
৩২। ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন-এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?
ক. চৌম্বকীয় বলের মতো
খ. যান্ত্রিকভাবে গণনা করতে পারে
গ. কম্পিউটারের মতো কাজ করে
ঘ. গাড়ির ইঞ্জিনের মতো কাজ করে
৩৩। চার্লস ব্যাবেজের তৈরি করা প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?
ক. লন্ডনের বিজ্ঞান জাদুঘরে
খ. ইতালিতে
গ. জার্মানিতে ঘ. রাশিয়াতে
৩৪। কত সালে Difference ইঞ্জিন সম্পূর্ণ তৈরি করা হয়?
ক. ১৭৯১ খ. ১৮১৫
গ. ১৮৭১ ঘ. ১৯৯১
৩৫। কবি লর্ড বায়রনের মেয়ের নাম-
ক. Maxwell খ. Serena Williams
গ. Ada Lovelace ঘ. Ladilaga
৩৬। কত সালে চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?
ক. ১৮১৫ খ. ১৮৩৩
গ. ১৮৪২ ঘ. ১৮৫২
৩৭। প্রোগ্রামিং ধারণার প্রবর্তক কে?
ক. স্টিভ জবস খ. চার্লস ব্যাবেজ
গ. অ্যাডা লাভলেস ঘ. লর্ড বায়রন
৩৮। কত সালে ব্যাবেজ তুরিন বিশ্ববিদ্যালয়ে তার ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?
ক. ১৭৯১ খ. ১৮১৫
গ. ১৮৪২ ঘ. ১৮৭১
৩৯। ১৮৪২ সালে ব্যাবেজ কোন বিশ্ববিদ্যালয়ে তাঁর তৈরিকৃত ইঞ্জিন সম্পর্কে বক্তব্য দেন?
ক. এমআইটিএসএ
খ. তুরিন বিশ্ববিদ্যালয়ে
গ. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়
ঘ. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে
৪০। অ্যাডা লাভলেস কোন বিষয়ে বেশি আগ্রহী ছিলেন?
ক. কম্পিউটার খ. ইংরেজি
গ. বিজ্ঞান ও গণিত ঘ. সাহিত্য
৪১। অ্যাডার মৃত্যুর কত বছর পর অ্যাডার বর্ণনাকৃত ইঞ্জিনের কাজের ধারার নোটটি প্রকাশিত হয়?
ক. ৫০ খ. ৬০ গ. ১০০ ঘ. ১১০
৪২। কে অ্যালগরিদম প্রোগ্রামিংয়ের ধারণাটি প্রথম প্রকাশ করেছিলেন?
ক. চার্লস ব্যাবেজ খ. বিল গেটস
গ. অ্যাডা লাভলেস ঘ. লর্ড বায়রন
৪৩। কাকে প্রোগ্রামিং ধারণার প্রবর্তক হিসেবে সম্মানিত করা হয়?
ক. অ্যাডা লাভলেস খ. লর্ড বায়রন
গ. স্টিভ জবস ঘ. চার্লস ব্যাবেজ
৪৪। তড়িত্ চৌম্বকীয় বলের ধারণা প্রথম প্রকাশ করেন কে?
ক. জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
খ. স্টিভ জবস
গ. গুগলিয়েলমো মার্কনি
ঘ. জগদীশ চন্দ্র বসু।
৪৫। বিনা তারে বার্তা প্রেরণের সম্ভাবনাকে তুলে ধরে ম্যাক্সওয়েলের কোন ধারণাটি?
ক. তড়িত্ চৌম্বকীয় বল খ. তড়িত্শক্তি
গ. চৌম্বকশক্তি ঘ. চৌম্বকীয় বল।
৪৬। বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে বার্তা প্রেরণের প্রথম সফল হন কোন বাঙালি বিজ্ঞানী?
ক. লর্ড বায়রন খ. ম্যাক্সওয়েল
গ. মার্কনি ঘ. জগদীশ চন্দ্র বসু
৪৭। জগদীশ চন্দ্র বসু এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে কোনটির ব্যবহার করেন?
ক অতিদীর্ঘ তরঙ্গের ব্যবহার
খ. অতিক্ষুদ্র তরঙ্গের ব্যবহার
গ. ওয়াইফাইয়ের ব্যবহার
ঘ. ফাইবার অপটিকস।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
২৯. ক ৩০. খ ৩১. ক ৩২. খ ৩৩. ক ৩৪. ঘ ৩৫. গ ৩৬. খ ৩৭. গ ৩৮. গ ৩৯. খ ৪০. গ ৪১. গ ৪২. গ ৪৩. ক ৪৪. ক ৪৫. ক ৪৬. ঘ ৪৭. খ।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা