তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ ও ৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
৭। ইন্টারনেট ব্যবহারে সতর্কবার্তা কোনটি?
ক. পরিচিত মানুষকেও নিজের পাসওয়ার্ড দেওয়া যাবে না
খ. অপরিচিত মানুষকে নিজের নাম বলা যাবে না
গ. অপরিচিত মানুষকে নিজের নাম জানানো যাবে না
ঘ. অপরিচিত মানুষকে নিজের নাম ও ছবি দেওয়া যাবে না
৮। দেশ-বিদেশে মানুষের সাথে কম খরচে দ্রুত যোগাযোগ করা যায়—
i. ওয়েবসাইট ব্যবহার করে ii. ইন্টারনেট ব্যবহার করে
iii. মোবাইল ব্যবহার করে
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারী—
i. অন্যের দৃষ্টির আড়াল হবে না
ii. এমন জায়গায় বসবে, যাতে চেহারা দেখা যায়
iii. এমন জায়গায় বসবে যাতে কম্পিউটারের স্ক্রিন দেখা যায়
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০। IAD এর পূর্ণরূপ কী?
ক. International Addiction Disorder
খ. Internet Addiction Disorder
গ. Internal Addiction Disorder
ঘ. Internet Admission Disorder
১১। IAD শব্দটি কোনটির সাথে সম্পর্কিত?
ক. জুয়া খেলার নেশা খ. মাদক ব্যবহারের নেশা
গ. বেশি কম্পিউটার ব্যবহারের নেশা
ঘ. বেশি ইন্টারনেট ব্যবহারের নেশা
১২। গেমে আসক্তির কারণে নিজের সন্তান বিক্রির অপরাধে চীন দেশ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় কত সালে?
ক. ২০০৭ খ. ২০০৮ গ. ২০০৯ ঘ. ২০১০
১৩। MMO কী?
ক. Master multiplayer online game
খ. Massively multiplayer online game
গ. Mutual multiplayer online game
ঘ. Morgan multiplayer online game
১৪। সামাজিক নেটওয়ার্কে কিসের আশঙ্কা থাকে?
ক. এক অন্যের বন্ধুত্ব হয়ে যাওয়া
খ. মানুষজনের অসামাজিক হয়ে যাওয়ার
গ. এক অন্যের কাছে অপরিচিত হয়ে যাওয়া
ঘ. মানুষের জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার
১৫। বিশ্বের সর্বোত্তম মুক্ত জ্ঞানভান্ডার কোনটি?
ক. এনসাইক্লোপিডিয়া খ. বাংলাপিডিয়া
গ. উইকিপিডিয়া ঘ. ইউনিপিডিয়া
১৬। বাংলাদেশের কপিরাইট আইন ২০০০-এর মেয়াদ কত বছর?
ক. ৪০ বছর খ. ৬০ বছর গ. ৫০ বছর ঘ. ১০ বছর
১৭। প্রথম কত সালে কপিরাইট আইন প্রণয়ন করা হয়?
ক. ১৬৬২ খ. ১৬৬৩ গ. ১৬৬৪ ঘ.১৬৬৫।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
৭. ক ৮. গ ৯. খ ১০. খ ১১. ঘ ১২. গ ১৩. খ ১৪. খ ১৫. ক ১৬. গ ১৭. খ।
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা