তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 বহুনির্বাচনি প্রশ্ন
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
৭৪। জাতীয় ওয়েব পোর্টাল কী?
ক. সরকারি তথ্যাদি প্রকাশ
খ. সরকারি তথ্যাদি গোপন রাখা
গ. সরকারি তথ্যাদি লুকানো
ঘ. সরকারি তথ্যাদি প্রচারে বাধাদান
৭৫। জাতীয় ওয়েব পোর্টালের নাম লেখো।
ক. www.bangla.gov.bd
খ. www.bangladesh.gov.db
গ. www.bangladesh.org.bd
ঘ. www.bangladesh.gov.bd
৭৬। E-Book-এর পূর্ণ নাম—
ক. Electronic Booking খ. Electronic Book
গ. Electric Book ঘ. Election Book
৭৭। সরকারিভাবে ই-বুকের ওয়েবসাইটের নাম—
ক. www.ebook.gov খ. www.ebook.bd
গ. www.ebook.gov.bd ঘ. www.ebook.bd.gov
৭৮। অনলাইনে জমির তথ্য সংগ্রহের পদ্ধতিকে বলে—
ক. ই-পর্চা খ. ই-ল্যান্ড গ. ই-বুক ঘ. ই-কমার্স
৭৯। জনগণের দোরগোড়ায় চিকিত্সা সেবা পৌঁছে দেওয়ার জন্য দেশের অনেক স্থানে গড়ে উঠেছে—
ক. টেলিসেবা খ. টেলিফোন
গ. টেলিমেডিসিন ঘ. মোবাইল ফোন
৮০। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ—
ক. মন্ত্রণালয় খ. মন্ত্রী গ. প্রতিষ্ঠান ঘ. সরকার
৮১। সরকারি কোন কোন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির প্রয়োগ রয়েছে?
ক. সরকারি বিভিন্ন কাজে খ. সরকারি তথ্যাদি প্রকাশে গ. চিঠি পাঠানো ঘ. পরীক্ষার ফলাফলে
৮২। সরকারি সব তথ্য জনগণের কাছে পৌঁছে দেওয়া যায় কিসের মাধ্যমে?
i. ইন্টারনেট ii. ওয়েবসাইট iii. ওয়েব পোর্টাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
৮৩। বর্তমানে কতটি জেলায় ই-সেবা চালু আছে?
ক. ৩০টি খ. ৬০টি গ. ৬৪টি ঘ. ৮০টি
৮৪। পরিসেবা হলো—
i. গ্যাস সরবরাহ ii. পানি সরবরাহ iii. বিদ্যুত্ সরবরাহ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তর
৭৪. ক ৭৫. ঘ ৭৬. খ ৭৭. গ ৭৮. ক ৭৯. গ ৮০. ঘ ৮১. ক ৮২. ঘ ৮৩. গ ৮৪. ঘ।
প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা