তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-৩ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৩
১৮। যখন কম্পিউটারে আসক্তি হয়—
i. কাজকর্মে ক্ষতি হয়
ii. লেখাপড়ায় সমস্যা হয়
iii. ঘুম বেশি হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯। ওপেন সোর্স সফটওয়্যারের বৈশিষ্ট্য হলো—
i. সহজে কপি করা যায়
ii. সহজে যে কেউ ব্যবহার করতে পারে
iii. যে কেউ পরিবর্তন করতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০। ১৯৮৩ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে ঢুকে পড়া হ্যাকারের বয়স কত ছিল?
ক. ১৯ বছর খ. ২৫ বছর
গ. ৭০ বছর ঘ. ৫০ বছর
২১। Melissa ভাইরাস কখন শক্তিশালীভাবে সাইবার জগেক আক্রমণ করেছিল?
ক. ১৯৯৯ সালে খ. ২০০০ সালে
গ. ২০০১ সালে ঘ. ২০০২ সালে
২২। Melissa আক্রমণের ভয়ে কোন কোম্পানি তাদের ই-মেইল সার্ভার বন্ধ রাখে?
ক. Microsoft খ. Goggle
গ. Yahoo ঘ. facebook
২৩। Melissa ভাইরাস তৈরি করার অপরাধে ডেভিড স্মিথের কত বছরের জেল হয়েছিল?
ক. ১২ বছর খ. ১০ বছর
গ. ১৩ বছর ঘ. ৫ বছর
২৪। ২০০৪ সালে জানুয়ারি মাসে Mydoom Worm ভাইরাস আক্রান্ত হয়েছিল?
ক. ১,৫০,০০০ কম্পিউটারকে
খ. ২,৫০,০০০ কম্পিউটারকে
গ. ৩,০০,০০০ কম্পিউটারকে
ঘ. ৫০,০০০ কম্পিউটারকে
২৫। কেউ যদি অন্যের ওয়েবসাইটে ঢুকে কোনো কিছু নষ্ট করে, তাকে বলে—
ক. সাদা টুপি হ্যাকার
খ. কালো টুপি হ্যাকার
গ. হলুদ টুপি হ্যাকার
ঘ. নীল টুপি হ্যাকার
২৬। অন্যের ওয়েবসাইটে অবৈধভাবে ঢুকে যাওয়াকে কী বলে—
ক. ব্রাউজিং খ. স্মাগলিং
গ. হ্যাকিং ঘ. ট্যাগিং।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৩
১৮. ক ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. ক ২৩. খ ২৪. খ ২৫. খ ২৬. গ।
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা