তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
৪৮। কত সালে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু বিনা তারে এক স্থান থেকে অন্য স্থানে তথ্য প্রেরণে সফল হন?
ক. ১৮৫২ খ. ১৯৫৩ গ. ১৮৭১ ঘ. ১৮৯৫
৪৯. গুগলিয়েলমো মার্কনি কোন দেশের বিজ্ঞানী ছিলেন?
ক. নিউজিল্যান্ড খ. মেক্সিকো
গ. ইতালি ঘ. জার্মানি
৫০. এক স্থান থেকে অন্যত্র তথ্য প্রেরণে বিজ্ঞানী গুগলিয়েলমো মার্কনি কোনটি ব্যবহার করেছিলেন?
ক. বেতার তরঙ্গ খ. অতিদীর্ঘ তরঙ্গ
গ. আণবিক শক্তি ঘ. ফাইবার অপটিকস
৫১. আইবিএম কোম্পানির তৈরি প্রথম কম্পিউটারের নাম—
ক. মাইক্রো খ. মিনিফ্রেম
গ. মেইনফ্রেম ঘ. ম্যাক্রো
৫২. বিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল—
i. প্রোগ্রামিং ধারণার প্রবর্তক
ii. তড়িত্ চৌম্বকীয় বলের ধারণা দেন
iii. বিনা তারে তথ্য পাঠানোর সম্ভাবনা তুলে ধরেন
নিচের কোনটি সঠিক?
ক i ও ii খ i ও iii গ. ii ও iii ঘ i, ii ও iii
৫৩. কোন দশকে ইন্টারনেট প্রটোকলের ব্যবহার শুরু হয়?
ক. পঞ্চাশের দশকে খ. ষাট-সত্তরের দশকে
গ. ষাট-আশির দশকে ঘ. একুশ শতকে
৫৪. বিশ্বের প্রথম নেটওয়ার্কের নাম কী?
ক. আরপানেট খ. টপোলজি
গ. প্রটোকল ঘ. ইন্টারনেট
৫৫. নেটওয়ার্ক কী?
ক. কম্পিউটারগুলোর মধ্যে আন্তঃসংযোগ
খ. ইন্টারনেটের নাম
গ. একাধিক প্রটোকল ঘ. প্রোগ্রাম
৫৬. আরপানেট কী?
ক. একটি নেটওয়ার্কের নাম খ. মাইক্রোপ্রসেসর গ. প্রোগ্রাম ঘ. ইন্টারনেট
৫৭. একজন যতক্ষণ না পর্যন্ত প্রযুক্তি ব্যবহারে অভ্যস্ত হবে ততক্ষণ পর্যন্ত—
i. তথ্য বিশ্লেষণ করতে পারবে না
ii. নতুন তথ্য সৃষ্টি করতে পারবে না
iii. তথ্য সংগ্রহ করতে পারবে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. রেমন্ড স্যামুয়েল টমলিনসন ছিলেন—
ক. গণিতবিদ খ. চিকিত্সক
গ. প্রোগ্রামার ঘ. বিজ্ঞানী
৫৯. প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
ক. জেমস ক্লার্ক খ. অ্যাডা লাভলেস
গ মার্ক জাকারবার্গ
ঘ. রেমন্ড স্যামুয়েল টমলিনসন।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
৪৮. ঘ ৪৯. গ ৫০. ক ৫১. গ ৫২. গ ৫৩. খ ৫৪. ক ৫৫. ক ৫৬. ক ৫৭. ঘ ৫৮. গ ৫৯. ঘ।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা