তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

৭৪. ২০১৪-এর পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কত?
ক. প্রায় ১১৯ কোটি
খ. প্রায় ১১০ কোটি
গ. প্রায় ১১৫ কোটি
ঘ. প্রায় ১০০ কোটি
৭৫. E-learning এর পূর্ণরূপ কোনটি?
ক. Electronic learning
খ. Electronics learning
গ. Internet learning
ঘ. Information learning
৭৬. E-learning হলো
ক. মাল্টিমিডিয়ার ব্যবহার
খ. Distance learning
গ. অনলাইনের মাধ্যমে পাঠদান
ঘ. উপরের সবগুলো
৭৭. নিচের কোনটি শিক্ষাক্ষেত্রের আধুনিক পদ্ধতি?
ক. ই-লার্নিং খ. ই-পর্চা
গ. ই-গভর্ন্যান্স ঘ. ই-বুক
৭৮. বর্তমানের ক্লাসরুমে শিক্ষকেরা কিসের সাহায্যে পাঠদানে আগ্রহী হচ্ছেন?
ক. মাল্টিমিডিয়া খ. প্রজেক্টর
গ কম্পিউটার ঘ বই
৭৯. বিজ্ঞানের বিষয়গুলো শিক্ষার্থীরা সহজে শিখতে পারছে কিসের সাহায্যে?
ক এনসাইক্লোপিডিয়া খ. ই-লার্নিং
গ. বই ঘ. ওয়েবসাইট
৮০. পৃথিবীর অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের অসংখ্য কোর্স কোথায় উন্মুক্ত করে দিয়েছে?
ক. অনলাইনে খ.ওয়েব পোর্টালে
গ. নেটওয়ার্কে ঘ. বইয়ে
৮১. শিক্ষক তাঁর শিক্ষার্থীদের সরাসরি দেখতে পারেন কোন প্রক্রিয়ায়?
ক. স্কাইপিতে
খ. ই-বুক প্রক্রিয়ায়
গ. ই-লার্নিং প্রক্রিয়ায়
ঘ. প্রচলিত পাঠদান পদ্ধতিতে
৮২. ই-লার্নিংয়ের জন্য প্রথম এবং অবশ্য প্রয়োজনীয় উপাদান কোনটি?
ক. শিক্ষক খ. ইন্টারনেট
গ. তথ্য ঘ. ই-লার্নিং সম্পর্কে জ্ঞান
৮৩. বাংলাদেশের তথ্যপ্রযুক্তিবিদেরা বাংলায় কোর্স দেওয়ার কী ধরনের ব্যবস্থা গ্রহণ করেছেন?
ক. ইন্টারনেট
খ. জিপিএস
গ. মাল্টিমিডিয়া
ঘ. ওয়েবসাইট পোর্টাল।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
৭৪. ক ৭৫. ক ৭৬. ঘ ৭৭. ক ৭৮. ক ৭৯. খ ৮০. ক ৮১. ঘ ৮২. খ ৮৩. ঘ।