প্রকাশ কুমার দাস
বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৮৪. শিক্ষকেরা পাঠদান ভিডিও করে সেটি সবার মাঝে বিতরণ করতে পারেন কোন প্রক্রিয়ায়?
ক. ই-কমার্স খ. ই-পুর্জি
গ. ই-পর্চা ঘ. ই-লার্নিং
৮৫. সুশাসনের জন্য দরকার—
ক. স্বচ্ছতা ও জবাবদিহিমূলক ব্যবস্থা
খ. অস্বচ্ছতা
গ. অব্যবস্থা
ঘ. আধুনিক ব্যবস্থা
৮৬. কোন ব্যবস্থা গ্রহণের ফলে স্বচ্ছতা এবং জবাবদিহিমূলক সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব?
ক. ডিজিটাল ব্যবস্থা খ. ই-লার্নিং
গ. আইন প্রণয়ন ঘ. ই-ভোটিং।
# নিচের অনুচ্ছেদটি পড় এবং ৮৭ ও ৮৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
সুমন সেন্ট মার্টিন বেড়াতে গিয়ে অসুস্থ হয়ে গেলে ফোনে সে ঢাকায় একজন চিকিত্সকের সঙ্গে যোগাযোগ করে। তিনি সুমনকে দ্রুত হাসপাতালে যেতে বলেন। পরে হাসপাতালের চিকিত্সক ঢাকার বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ গ্রহণ করে সুমনের চিকিত্সার ব্যবস্থা করলেন।
৮৭. স্থানীয় চিকিত্সক যে পদ্ধতিতে বিশেষজ্ঞ চিকিত্সকের পরামর্শ গ্রহণ করতে পারেন তা হলো—
i. টেলিমেডিসিন সেবা
ii. ই-স্বাস্থ্যসেবা
iii. ই-কমার্স সেবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ i, ii ও iii
৮৮. সুমনের চিকিত্সায় কোন প্রযুক্তিটির ভূমিকা প্রধান?
ক. আইসিটি খ. টেলিভিশন
গ. রোবট ঘ. কম্পিউটার
৮৯. মোবাইল টেলিফোন দিয়ে করা যায়—
i. ট্রেনের টিকিট কাটা ii. বেড়াতে যাওয়া
iii. সরকারি নানা সেবা গ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯০. ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে যা করণীয়—
i. কর্মসংস্থান হ্রাস
ii. দক্ষ জনশক্তি তৈরি
iii. জনসাধারণের অংশগ্রহণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
৯১. শাসন ব্যবস্থায় ও প্রক্রিয়ায় ইলেকট্রনিক বা ডিজিটাল পদ্ধতির প্রয়োগকে কী বলে?
ক. ডিজিটাল অবস্থা
খ. ই-গভর্ন্যান্স
গ. সুশাসন
ঘ ইলেকট্রনিক পদ্ধতি
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
84. N 85. K 86. K| 87. K 88. K 89. L 90. M 91. L|
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা