বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-১
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৯২ ও ৯৩ নম্বর প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক ক্লাসে একুশ শতক ও তথ্যপ্রযুক্তি বিষয়ে পড়াচ্ছিলেন। তিনি একুশ শতাব্দীতে আলোচিত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন।
৯২. একুশ শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
ক. জ্ঞান ও বিজ্ঞান খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
গ. অর্থ-সম্পদ ঘ. সৃজনশীলতা ও সৃষ্টি
৯৩. শিক্ষক কোন বিষয়ের প্রতি আলোকপাত করছিলেন—
i. Information Technology
ii. Globalization
iii. Internationalization
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৪. ই-গভর্ন্যান্স বলতে কী বোঝায়?
ক. অ্যানালগ পদ্ধতির প্রয়োগ
খ. শাসন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতির প্রয়োগ
গ. আধুনিক পদ্ধতি গ্রহণ
ঘ. চিকিত্সাসেবা প্রদান
৯৫. বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির আবেদন করতে কোন মাধ্যমটির বেশি ব্যবহার দেখা যায়?
ক. মোবাইল ফোন খ. ফেসবুক
গ. চিঠি ঘ. টেলিভিশন
৯৬. বর্তমানে ই-সেবা কেন্দ্র থেকে যেকোনো ধরনের সেবা পেতে কত দিন সময় লাগে?
ক. ২-৪ দিন খ. ২-৫ দিন
গ. ১০ দিন ঘ. ১৫ দিন
৯৭. ই-সেবা কেন্দ্রে বিভিন্ন দলিল বা পর্চার কপি প্রদানে দপ্তরের ক্ষমতা কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?
ক. ১০ শতাংশ খ. ২০ শতাংশ
গ. ৪০ শতাংশ ঘ. ৫০ শতাংশ
৯৮. নাগরিকের জীবনমান উন্নত করতে কোনটি প্রয়োজন?
ক. ই-লার্নিং খ. আইন প্রণয়ন
গ. গভর্ন্যান্স ঘ. সামাজিক দায়বদ্ধতা
৯৯. ই-সার্ভিসের অন্তর্ভুক্ত সেবা হলো—
i. ই-কমার্স ii. ই-পুর্জি iii. ই-পর্চা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০০. ই-সেবার প্রধান বৈশিষ্ট্যগুলো হলো—
i. স্বল্প খরচ
ii. সহজ সেবা প্রদান
iii. স্বল্প সময়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
৯২. খ ৯৩. গ ৯৪. খ ৯৫. ক ৯৬. খ ৯৭. গ ৯৮. গ ৯৯. গ ১০০. ঘ।
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা