বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থীরা, আজ তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৫
২২। ই-বুক দ্বারা কী বোঝায়?
ক. বইয়ের কম্পোজ কপি খ. মুদ্রিত বইয়ের ডিজিটাল কপি গ. বইয়ের ফটোকপি ঘ. বইয়ের লিখিত কপি
২৩। http://www.coursera.org দ্বারা কী বোঝায়?
ক. ইংরেজিতে একটি শিক্ষা কোর্স
খ. বাংলায় একটি শিক্ষা কোর্স
গ. যেকোনো ভাষার শিক্ষা কোর্স
ঘ. একটি সামাজিক যোগাযোগের ওয়েবসাইট
২৪। www দিয়ে কোনটি বোঝায়?
ক. wide world web খ. wide web way
গ. world wde way ঘ. world wide web
২৫। www.ebook.gov.bd এখানে bd কোনটি বোঝায়?
ক. bangladesh খ. bangla গ. bd ঘ. bangali
২৬। ওয়েবপেইজে থাকতে পারে—
ক. টেক্সট খ. অডিও গ. ভিডিও ঘ. সবগুলো
২৭। MIT কোন দেশের বিশ্ববিদ্যালয়?
ক. ভারত খ. যুক্তরাজ্য গ. ব্রিটেন ঘ. যুক্তরাষ্ট্র
২৮। ওয়েবসাইটের ঠিকানা টাইপ করলে তুমি কোথায় হাজির হবে?
ক. ওয়েবসাইটে খ. ব্রাউজারে
গ. ইন্টারনেট জগতে ঘ. সার্চ ইঞ্জিন
২৯। MIT এর পূর্ণরূপ কী?
ক. মনিটরিং ইনকাম ট্যাক্স
খ. মনিটরিং ইনস্টিটিউট অব টেকনোলজি
গ. মানথলি ইনকাম ট্যাক্স
ঘ. ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি
৩০। পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে বিজ্ঞান সম্পর্কে জানা যায় কোন ওয়েবসাইটে?
ক. লার্নিং সায়েন্স ওয়েবসাইটে
খ. উইকিপিডিয়া ওয়েবসাইটে
গ. বিবিসি জানালার ওয়েবসাইটে ঘ. সবগুলো
৩১। কোন ওয়েবসাইট পাবলিক পরীক্ষার ফলাফল ঘোষণার তারিখ প্রকাশ করে?
ক. http://www.ebook.gov.bd
খ. http://www.moedu.gov.bd
গ. http://www.napa.gov.bd
ঘ. http://www.dpe.gov.bd
৩২। MIT কী?
ক. ব্যবস্থাপনার নাম খ. স্থানের নাম
গ. বিশ্ববিদ্যালয়ের নাম ঘ. স্কুলের নাম।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-৫
২২. খ ২৩. ক ২৪. ঘ ২৫. ক ২৬. ঘ ২৭. ঘ ২৮. গ ২৯. ঘ ৩০. ক ৩১. খ ৩২. গ।
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা