তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

অধ্যায়-১
১২৩. COD দ্বারা বোঝায়—
i. প্রাপ্তির পর পরিশোধ
ii. ক্যাশ অন ডেলিভারি
iii. বিল পরিশোধ পদ্ধতি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৪. E-commerce ব্যবস্থায় পণ্য প্রাপ্তির পর বিল পরিশোধ করার পদ্ধতিকে কী বলে?
ক. Internet খ. COD
গ. MTS ঘ. ATM
১২৫. বাংলাদেশে ই-কমার্সের প্রসার ঘটতে থাকে কোন সাল থেকে?
ক. ২০১০-২০১১ খ. ২০১১-২০১২
গ. ২০১৩-২০১৪ ঘ. ২০১৪-২০১৫
১২৬. পণ্যের বিজ্ঞাপন প্রচারের মাধ্যম—
i. টিভি ii. ওয়েবসাইট iii. সংবাদপত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii.
# নিচের অনুচ্ছেদটি পড় এবং ১২৭ ও ১২৮ নং প্রশ্নের উত্তর দাও:
দরজায় কলিং বেল বাজতেই ইকবাল মাহমুুদ দরজা খুলে দেখল অনলাইনে অর্ডার করা তার এক সেট বই নিয়ে একজন হাজির। তখন সে বইয়ের মূল্য পরিশোধ করে বই সংগ্রহ করল।
১২৭. ইকবাল মাহমুুদ কোন পদ্ধতিতে মূল্য পরিশোধ করল?
ক. ডেবিট কার্ড খ. ক্রেডিট কার্ড
গ. COD ঘ. মোবাইল ব্যাংকিং
১২৮. ওই পদ্ধতিতে ইকবাল মাহমুুদ আর যা যা ক্রয় করতে পারবে—
i. খাবার ii. শৌখিন সামগ্রী
iii. ইলেকট্রনিকস পণ্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২৯. বিভিন্ন ধরনের কাজের জন্য তৈরি করা হয়েছে—
ক. ই-কমার্স খ. ইন্টারনেট
গ. অ্যাপ্লিকেশন সফটওয়্যার
ঘ. অফিস
১৩০. নিচের কোনটি বিশেষায়িত সফটওয়্যার?
ক. ব্যাংকিং সফটওয়্যার
খ. ওয়ার্ড প্রসেসর
গ. এক্সেল ঘ. ডেটাবেইস
১৩১. ঘরে বসে অনলাইনে কাজের বিনিময়ে অর্থ উপার্জনকে কী বলে?
ক. ফ্রিল্যান্সার খ. আউটসোর্সার
গ. আউটসোর্সিং ঘ. আউটগোয়িং
১৩২. কোনটি সামাজিক যোগাযোগের মাধ্যম?
ক. ফেসবুক খ. ইন্টারনেট
গ. ই-মেইল ঘ. চ্যাটিং
১৩৩. ফেসবুকের ওয়েব অ্যাড্রেস কোনটি?
ক. www.facebookin.com খ. www.facebook.info
গ. www.facebook.com ঘ. www.facebook.edu
১৩৪. ফেসবুকের স্বত্বাধিকারী কে?
ক. টিম বার্নাস লি খ. স্টিভ জবস
গ. মার্ক জাকারবার্গ ঘ. ম্যাক্সওয়েল
১৩৫. ফেসবুক কত সালে চালু হয়?
ক. ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি
খ. ২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি
গ. ২০০৬ সালের ৪ ফেব্রুয়ারি ঘ ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি
১৩৬. বাংলাদেশে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা—
ক. ৭০ লাখ খ. ৮০ লাখ
গ. ১ কোটি ঘ. অসংখ্য
১৩৭. কোনটি সামাজিক যোগাযোগ ব্যবস্থা?
ক. Twitter খ. Yahoo
গ. Google ঘ. Amazon.
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১২৩. ঘ ১২৪. খ ১২৫. খ ১২৬. ঘ ১২৭. গ ১২৮. ঘ ১২৯. গ ১৩০. ক ১৩১. গ ১৩২. ক ১৩৩. গ ১৩৪. গ ১৩৫. ক ১৩৬. ঘ ১৩৭. ক।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা