
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আব্যশিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
৮৫। পরীক্ষার ফলাফল ইন্টারনেট ছাড়াও আর কোন মাধ্যম থেকে জানা যাচ্ছে?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. পত্রিকা
ঘ. মোবাইল ফোন
৮৬। কোনটি আবিষ্কারের ফলে ঘরে বসেই অফিসের কাজ করার সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
ক. ইন্টারনেট খ. কম্পিউটার
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. মোবাইল ফোন
৮৭। কোন যন্ত্রটির মাধ্যমে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বেশির ভাগ সময় যোগাযোগ করা হতো?
ক. টেলিভিশন খ. কম্পিউটার
গ. ল্যান্ডফোন ঘ. রেডিও
৮৮। বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য কী প্রয়োজন?
ক. মোবাইল ফোন খ. রেডিও
গ. ল্যান্ড ফোন ঘ. কি-বোর্ড
৮৯। মডেম দিয়ে ইন্টারনেট সংযোগের জন্য প্রয়োজন—
ক. মোবাইল খ. কম্পিউটার
গ. রেডিও ঘ. সিডি
৯০। অনলাইন পত্রিকা হলো—
ক. কাগজে ছাপা পত্রিকা
খ. রেডিওতে যে খবর প্রচারিত হয়
গ. টেলিভিশনে যে খবর প্রচারিত হয়
ঘ. ইন্টারনেট-ভিত্তিক খবরের কাগজ, যা কম্পিউটারের স্ক্রিনে দেখা যায়
৯১। অনলাইনে পত্রিকা দেখার জন্য কোনটি প্রয়োজন?
i. কম্পিউটার ii. ইন্টারনেট
iii. স্মার্ট মোবাইল ফোন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯২। ঝুঁকিপূর্ণ কাজে কোনটির ব্যবহার সুবিধাজনক—
ক. কম্পিউটার খ. রোবট
গ. মডেম ঘ. ক্যালকুলেটর
৯৩। চিকিৎসাক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়েছে কিসের সাহায্যে?
ক. যোগাযোগের কারণে
খ. উন্নত তদারকির কারণে
গ. তথ্যপ্রযুক্তির প্রভাবে
ঘ. পরিবেশের কারণে
৯৪। মানুষের জিনোম রহস্য ভেদ করা হয়েছে কিসের কল্যাণে—
ক. ডাক্তারের খ. কেমোথেরাপির
গ. তথ্যপ্রযুক্তির ঘ. ইনসুলিনের
৯৫। মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ার কারণ—
ক. ই-কমার্স খ. ই-সেবা
গ. মোবাইল ঘ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
৯৬। যেকোনো অঞ্চল থেকে চিকিৎসাসেবা ২৪ ঘণ্টা পাওয়া যায় কিসের সাহায্যে?
ক. টেলিভিশন খ. মোবাইলের
গ. রেডিও ঘ. কম্পিউটার
৯৭। গবেষণাকাজে যে যন্ত্রটি সবচেয়ে বেশি ব্যবহূত হয়, তার নাম—
ক. ক্যালকুলেটর খ. স্মার্ট ফোন
গ. কম্পিউটার ঘ. মোবাইল
৯৮। তথ্য বিশ্লেষণ সহজ হয়েছে কিসের সাহায্যে—
ক. মোবাইল খ. কম্পিউটার
গ. স্মার্ট ফোন ঘ. ক্যালকুলেটর
৯৯। কম্পিউটারের সাহায্যে করা যায়—
i. হিসাব-নিকাশ
ii. ভিডিও এডিটিং iii. গান শোনা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০০। ঘরে বসে আয় করা যায়—
i. আউটসোর্সিংয়ের সাহায্যে ii. গান শুনে
iii. ওয়েবসাইট তৈরি করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০১। কারখানায় বিপজ্জনক কাজে প্রয়োজন হয়—
i. মোবাইল ফোন
ii. স্বয়ংক্রিয় মেশিন iii. রোবট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০২। প্রতি এক হাজার ইন্টারনেটে সংযোগের জন্য কতটি নতুন কাজের সুযোগ তৈরি হয়?
ক. ৭৫ খ. ৮০ গ. ৮৫ ঘ. ৯০
১০৩। ল্যাপটপের সঙ্গে কী ব্যবহার করে ইন্টারনেট সুবিধা পাওয়া যায়?
ক. মডেম খ. রেডিও গ. ফ্যাক্স ঘ. ঘড়ি
১০৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির কারণে বদলে যাচ্ছে—
i. কাজের ধরন
ii. অফিস ব্যবস্থাপনা iii. কর্মপরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে?
ক. মানুষ অনেক দক্ষ হয়ে ওঠে
খ. বেকার সমস্যা বাড়বে
গ. মানুষের বুদ্ধি থাকবে না
ঘ. মানুষ অলস হবে
১০৬। প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের কী বাড়ে?
ক. গতিশীলতা খ. উৎপাদনশীলতা
গ. গতি ঘ. উৎপাদন।
সঠিক উত্তর
৮৫. ঘ ৮৬. ক ৮৭. ঘ ৮৮. ক ৮৯. খ ৯০. ঘ ৯১. ঘ ৯২. খ ৯৩. গ ৯৪. গ ৯৫. ঘ ৯৬. খ ৯৭. গ ৯৮. খ ৯৯. ঘ ১০০. খ ১০১. গ ১০২. খ ১০৩. ক ১০৪. ঘ ১০৫. ক ১০৬. খ।
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা