বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-১ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-১
১৩৮. টুইটারের ওয়েব অ্যাড্রেস—
ক. www.twit.org
খ. www.twitter.org
গ. www.twit.com
ঘ. www.twitter.com
১৩৯. কোনটি মাইক্রোব্লগিং ওয়েবসাইট?
ক. ই-মেইল খ. স্কাইপি
গ. টুইটার ঘ. ফেসবুক
১৪০. বর্তমানে পরীক্ষার ফল খুব সহজে জানা যায়—
i. মোবাইলে
ii. টিভিতে
iii. ইন্টারনেটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪১. টুইটার ব্যবহারকারীকে সর্বোচ্চ কত অক্ষরের মধ্যে মনোভাব প্রকাশের সুযোগ প্রদান করা হয়?
ক. ৪০ অক্ষর খ. ১৪০ অক্ষর
গ. ২৪০ অক্ষর ঘ. ২৮০ অক্ষর
১৪২. টুইটারের বার্তাকে কী বলা হয়?
ক. টুইঙ্কেল খ. টুইটিং
গ. টুইট ঘ. টুইটাং
১৪৩. টুইটারে কোনো সদস্যকে যারা অনুসরণ করে, তাদের কী বলা হয়?
ক. Follower খ. Follow
গ. Following ঘ. Customer
১৪৪. বিনোদন সৃষ্টির ব্যাপারে কোনটির বড় ভূমিকা রয়েছে?
ক. টেলিভিশন খ. তথ্যপ্রযুক্তি
গ. বিনোদন পত্রিকা ঘ. স্মার্টফোন
১৪৫. বিনোদনের কোন ক্ষেত্রটি ছোট শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবাইকে রুচিমাফিক আনন্দ দিতে পারে?
ক. রেডিও খ. টেলিফোন
গ. কম্পিউটার গেমস
ঘ. সিনেমা
১৪৬. ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নের জন্য সরকার কয়টি বিষয়কে গুরুত্ব দিয়েছে?
ক. তিনটি খ. চারটি
গ. পাঁচটি ঘ. সাতটি
১৪৭. ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রথম ধাপ কোনটি?
ক. সিভিল সার্ভিস
খ. মানবসম্পদ উন্নয়ন
গ. গ্রামীণ মানুষকে তথ্যপ্রযুক্তি সেবার আওতায় নিয়ে আসা
ঘ. জনগণের সম্পৃক্ততা
১৪৮. প্রযুক্তির কোন উপাদানটি আজ মানুষের হাতে হাতে পৌঁছে গেছে?
ক. স্মার্টফোন গ. মোবাইল ফোন
গ. কম্পিউটার ঘ. ল্যাপটপ
১৪৯. ইনফরমেশন হাইওয়ের প্রাথমিক রূপ কোনটি?
ক. ইন্টারনেট খ. নেটওয়ার্ক
গ. আইসিটি ঘ. সফটওয়্যার
১৫০. ডিজিটাল বাংলাদেশ তৈরির চূড়ান্ত লক্ষ্য কী?
ক. সব শ্রেণির, সব ধরনের মানুষের জীবনের মান উন্নয়ন
খ. সুবিচার নিশ্চিত করা
গ. সব ক্ষেত্রে স্বচ্ছতা
ঘ. সব ক্ষেত্রে দায়বদ্ধতা।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১৩৮. ঘ ১৩৯. গ ১৪০. খ ১৪১. খ ১৪২. গ ১৪৩. ক ১৪৪. খ ১৪৫. গ ১৪৬. খ ১৪৭. খ ১৪৮. গ ১৪৯. ক ১৫০. ক।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি
স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা