তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ বিষয়ের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৪৩. সফটওয়্যারের ডিজিটাল কপি পাওয়া যায়—
i. কন্ট্রোল প্যানেলে ii. সিডি আকারে
iii. ইন্টারনেটে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৪. প্রোগ্রাম ইনস্টল করার পর কোন কাজটি করা জরুরি?
ক. reopen খ. Save গ. restart ঘ. Auto run
৪৫. সফটওয়্যার ইনস্টল করার জন্য কোন ধাপটি অনুসরণ করতে হয়?
ক. Restart করা খ. setup ফাইলে ক্লিক করা
গ. ইন্টারনেট সংযোগ দেওয়া
ঘ. control panel-এ প্রবেশ করা

৪৬. সফটওয়্যার আনইনস্টল করতে প্রথমে কোথায় যেতে হবে?
ক. windows বাটনে খ. আনইনস্টল প্রোগ্রাম এ
গ. কন্ট্রোল প্যানেল ঘ. সেটিংস
৪৭. কখন সফটওয়্যার delete করার প্রয়োজন হয়?
ক. যখন সফটওয়্যারটি প্রয়োজন হয় না
খ. যখন uninstall-এর মাধ্যমে সফটওয়্যারটি সম্পূর্ণ মুছে ফেলা যায় না
গ. যখন install করার দরকার হয়
ঘ. যখন পুনরায় install করার প্রয়োজন হয়
৪৮. Run কমান্ড চালু করতে কিবোর্ড কমান্ড কোনটি?
ক. Window + r খ. Windows + B গ. Windows + C ঘ. Windows + D
৪৯. সফটওয়্যার delete করার প্রক্রিয়ায় Run কমান্ডে গিয়ে কী লিখতে হয়?
ক. %temp% খ. Predefined গ. temp ঘ. regedit
৫০. অপারেটিং সফটওয়্যার সাধারণত কোন ড্রাইভে থাকে?
ক. A খ. B গ. C ঘ. D.
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
৪৩. গ ৪৪. গ ৪৫. খ ৪৬. গ ৪৭. খ ৪৮. ক ৪৯. ঘ ৫০. গ।
মাস্টার ট্রেইনার, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা