তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর আজ দেওয়া হলো।

অধ্যায়-১
১। কোন আবিষ্কারের ফলে তথ্য বিনিময় নতুন জগতে পা দিয়েছিল?
ক. কম্পিউটার খ. রেডিও
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
২। কোনটির কারণে পৃথিবী বৈশ্বিক গ্রামে পরিণত হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন
৩। এটিএম কার্ডের ব্যবহার হয়—
ক. প্রচার মাধ্যমে খ. প্রকাশনায়
গ. গণমাধ্যমে ঘ. ব্যাংকিং ক্ষেত্রে
৪। যোগাযোগ সহজ করার জন্য ব্যবহার হচ্ছে—
ক. ডিজিটাল ক্যামেরা খ. সিসি টিভি
গ. অপটিক্যাল ফাইবার
ঘ. অনলাইন সংবাদমাধ্যম
৫। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি হলো—
i. নতুন নতুন হার্ডওয়্যার ও সফটওয়্যার উদ্ভাবন
ii. পৃথিবীর যেকোনো স্থানে তথ্য পাওয়ার সুবিধা
iii. তথ্য বিনিময়ের অবারিত সুযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii.
৬। তাসলিম চৌধুরী ভর্তির সময় আবেদনপত্রে নাম, জন্মতারিখ, পিতা-মাতার নাম, ঠিকানা, স্বাক্ষর ইত্যাদি লিখলো, এগুলোকে কী বলা হয়?
ক. তথ্য খ. ঘটনা
গ. উপাত্ত ঘ. প্রেক্ষাপট।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
১. গ ২. খ ৩. ঘ ৪. গ ৫. ঘ ৬. ঘ।
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা