বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর আজ দেওয়া হলো।
অধ্যায়-১
৭। ব্যাংক থেকে দ্রুত টাকা তুলতে তাসলিমা চৌধুরী কোনটি ব্যবহার করবে?
ক. সাধারণ চেক খ. ব্যাংক ড্রাফট গ. এটিএম কার্ড ঘ. MICR চেক
৮। আমাদের দেশের কৃষকেরা তাদের সমস্যায় তুলনামূলকভাবে বেশি সহায়তা পেতে পারে কোন প্রযুক্তির মাধ্যমে?
ক. রেডিও খ. মোবাইল গ. ল্যান্ডফোন ঘ. টেলিভিশন
৯। পরীক্ষার ফলাফল জানতে কিসের মাধ্যমে SMS করা যায়?
ক. কম্পিউটার খ. রেডিও
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল
১০। স্ট্রবেরির মতো বিদেশি ফল চাষের সঠিক তথ্য জানার জন্য উত্তম মাধ্যম কোনটি?
ক. কম্পিউটার খ. টেলিভিশন
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল
১১। বাংলাদেশের কোন অনুষ্ঠান দেখে মাজহারুল ইসলাম স্ট্রবেরি চাষে উত্সাহিত হন?
ক. মাটি ও মানুষ খ. ইত্যাদি গ. কৃষি দিবানিশি ঘ. বাংলার মাটি
১২। সভ্যতার শুরুতে মানুষ মনের ভাব প্রকাশ করত—
i. পাথরের ওপর
ii. গাছের বাকলের ওপর
iii. মাটির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩। পূর্বে লোকেরা তথ্য দেওয়া-নেওয়া বা সংরক্ষণ করার জন্য ব্যবহার করত?
i. ইন্টারনেট ii. মাটি, পাথর
iii. গাছের বাকল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪। তিশার ভাইয়ের কম্পিউটারে কিসের সংযোগ থাকায় বইটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা সম্ভব হলো ?
ক. টেলিফোনের খ. ইন্টারনেটের গ. প্রিন্টারের ঘ. স্ক্যানারের
১৫। একটি বই ওয়েবসাইট থেকে নামাতে কী কী জিনিসের প্রয়োজন হবে?
ক. কম্পিউটার
খ. কম্পিউটার, ইন্টারনেট সংযোগ
গ. কম্পিউটার, ওয়েবসাইট ঠিকানা
ঘ. কম্পিউটার, ইন্টারনেট সংযোগ এবং ওয়েবসাইট ঠিকানা
১৬। কোনটি জাদুঘরের সামগ্রীতে পরিণত হচ্ছে?
ক. হাতে লেখা চিঠি
খ. মোবাইল ফোন
গ. ল্যান্ডফোন ঘ. কম্পিউটার
১৭। গ্লোবাল ভিলেজ কথাটির অর্থ কী?
ক. পুরো পৃথিবী যেন একটি দেশ
খ. পুরো পৃথিবী একটি মহাদেশের মতো
গ. পুরো পৃথিবী একটি থালার মতো
ঘ. সম্পূর্ণ পৃথিবী একটি গ্রামের মতো
১৮। আমরা যে কম্পিউটার ব্যবহার করি তাকে কী বলা হয়?
ক. সুপার কম্পিউটার
খ. মিনি কম্পিউটার
গ. মেইনফ্রেম কম্পিউটার ঘ. মাইক্রো কম্পিউটার
১৯। কোন আবিষ্কারের ফলে পারষ্পরিক যোগাযোগের ক্ষেত্রে অসীম সম্ভাবনা সৃষ্টি হয়েছে?
ক. কম্পিউটার খ. ইন্টারনেট গ. মোবাইল ফোন
ঘ. অপটিক্যাল ফাইবার
২০। কোন আবিষ্কারের ফলে কম্পিউটার মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়?
ক. পার্সোনাল কম্পিউটার খ. সুপার কম্পিউটার
গ. মিনি কম্পিউটার ঘ. ল্যাপটপ
২১। বর্তমান বিশ্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ যন্ত্র কোনটি?
ক. রোবট খ. রেডিও
গ. কম্পিউটার ঘ. টেলিভিশন
২২। আইসিটি ব্যবহার করে সারা পৃথিবীতে যে বিশাল পরিবর্তন শুরু হয়েছে তার পেছনে কোন যন্ত্রটির ভূমিকা সবচেয়ে বড়?
ক. ইন্টারনেট খ. মোবাইল ফোন
গ. স্মার্ট ফোন ঘ. কম্পিউটার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
৭. গ ৮. খ ৯. ঘ ১০. খ ১১. গ ১২. ঘ ১৩. গ ১৪. খ ১৫. ঘ ১৬. ক ১৭. ঘ ১৮. ঘ ১৯. খ ২০. ক ২১. গ ২২. ঘ।
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা