বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর আজ দেওয়া হলো।
অধ্যায়-১
৪৩। ই-গভর্নেন্স অর্থ কী?
ক. ইলেকট্রনিক সরকার খ. ইন্টারনেট সরকার
গ. ই-মেইল সরকার
ঘ. ইসলামিক সরকার
৪৪। গৃহস্থালি কাজে প্রযুক্তি ব্যবহারের উদাহরণ কোনটি?
ক. পারসোনাল কম্পিউটার খ. মাল্টিমিডিয়া প্রজেক্টর
গ. ওয়াশিং মেশিন
ঘ. দরজার তালা
৪৫। আগে এক সেকেন্ডের কার্টুন ছবি তৈরি করার জন্য কয়টি ছবি তৈরি করতে হতো?
ক. ৬টি খ. ১৬টি
গ. ২৬টি ঘ. ৩৬টি
৪৬। কোন যন্ত্র ব্যবহার করে গাড়ি চালানো যায়?
ক. ইন্টারনেট খ. ওয়াশিং মেশিন
গ. ই-বুক ঘ. জিপিএস
৪৭। কোন যন্ত্র দিয়ে রান্না করা যায়?
ক. মাইক্রোওয়েভ
খ. ওয়াশিং মেশিন
গ. ই-বুক ঘ. জিপিএস
৪৮। ঝুঁকিপূর্ণ কাজের ক্ষেত্রে কম্পিউটার কী হিসেবে ব্যবহূত হয়?
ক. কাঁচামাল খ. নিরাপত্তা গার্ড গ. রোবট ঘ. নকশা
৪৯। তথ্যপ্রযুক্তির ফলে পৃথিবীতে কী ঘটছে?
ক. যুদ্ধ খ. সন্ত্রাস
গ. বিপ্লব ঘ. উত্থান
৫০। কম্পিউটারের সাহায্যে কোন কাজ করা যায়?
ক. তথ্য উত্পাদন খ. তথ্য বিশ্লেষণ গ. তথ্যের উন্নয়ন ঘ. তথ্যের বিস্তার।
অধ্যায়-২
১। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারবিহীন যোগাযোগ মাধ্যম কোনটি?
ক. রেডিও খ. টেলিভিশন
গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল
২। অপারেটিং সিস্টেমের প্রধান কাজ হচ্ছে—
ক. ইনপুট-আউটপুট অপারেশন খ. ফাই সিস্টেম নিয়ন্ত্রণ
গ. প্রোগ্রাম পরিচালনার পরিবেশ সৃষ্টি
ঘ. বিভিন্ন ডিভাইসের ত্রুটি নির্ণয়
৩। তাছনিম আদিবার লেখা কবিতাগুলো কম্পিউটারে দীর্ঘ সময়ের জন্য সেভ বা সংরক্ষণ করতে চাও এ ক্ষেত্রে কোন ডিভাইসটি ব্যবহার করবে?
ক. প্রসেসর খ. র্যাম গ. হার্ডডিস্ক ড্রাইভ
ঘ. পেনড্রাইভ
৪। একই সঙ্গে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?
ক. কি-বোর্ড খ. মনিটর গ. টাচ স্ক্রিন ঘ. মাদারবোর্ড
৫। পৃথিবীর এক পৃষ্ঠে থেকে অপর পৃষ্ঠে তথ্য পাঠানোর কাজে ব্যবহূত প্রযুক্তি কোনটি?
ক. অপটিক্যাল ফাইবার
খ. ইন্টারনেট
গ. মোবাইল ফোন
ঘ. স্যাটেলাইট
৬। পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কী?
ক. মাইক্রো কম্পিউটার খ. পিসি
গ. আইবিএম ঘ. মাই কম্পিউটার
৭। CPU-এর পূর্ণরূপ কী?
ক. Central Protocol Unit
খ. Central Processing Unit
গ. Cantral Processing Unit
ঘ. Common Processing Unit
৮। কোন বৈশিষ্ট্যের কারণে কম্পিউটার বিশ্বে বিপ্লব ঘটিয়েছে?
ক. বিভিন্নমুখী ব্যবহার
খ. জটিল কর্মপদ্ধতি
গ. ইলেকট্রনিক গঠন ঘ. নিজস্ব বুদ্ধিমত্তা
৯। কোনটি সঠিক ক্রম?
ক. ইনপুট-সিপিইউ-আউটপুট খ. সিপিইউ-আউটপুট-ইনপুট
গ. আউটপুট-সিপিইউ-ইনপুট ঘ. আউটপুট-ইনপুট-সিপিইউ
১০। কম্পিউটারের যন্ত্রপাতি অংশগুলোকে কী বলা হয়?
ক. ইনপুট খ. আউটপুট
গ. হার্ডওয়্যার ঘ.সফটওয়্যার।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-১
৪৩. ক ৪৪. গ ৪৫. গ ৪৬. ঘ ৪৭. ক ৪৮. গ ৪৯. গ ৫০. খ।
অধ্যায়-২
১. ঘ ২. গ ৩. গ ৪. গ ৫. ঘ ৬. ক ৭. খ ৮. ক ৯. ক ১০. গ।
শিক্ষক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা