তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, এ বছর থেকে জেএসসি পরীক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আবশ্যিক বিষয়। ধারাবাহিকভাবে এ বিষয়ের গুরুত্বপূর্ণ বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
৬১। ট্রি টপোলজি দেখতে কেমন?
ক. গোলাকার বৃত্তের মতে
খ. চারকোণা গ. ত্রিভুজাকার
ঘ. শাখা-প্রশাখা সমৃদ্ধ গাছের মতো
৬২। ট্রি টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইসটিকে কী বলা হয়?
ক. মূল কম্পিউটার খ. ব্যাকবোন
গ. হাব ঘ. রাউটার
৬৩। কোন টপোলজিতে একাধিক হাব ব্যবহার করা হয়?
ক. হাইব্রিড টপোলজি খ. রিং টপোলজি গ. বাস টপোলজি ঘ. ট্রি টপোলজি
৬৪। বাস, স্টার, রিং ইত্যাদি টপোলজির সমন্বয়ে গঠিত নেটওয়ার্ককে বলে—
ক. বাস টপোলজি খ. স্টার টপোলজি
গ. ট্রি টপোলজি ঘ. হাইব্রিড টপোলজি
৬৫। নিচের কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?
ক. মেশ খ. বাস গ. রিং ঘ. স্টার
৬৬। নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার নিচের কোনটি?
ক. তথ্য উপস্থাপন করা
খ. তথ্য বিনিময় করা
গ. তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা
ঘ. তথ্য বিকাশ করা
# নিচের অনুচ্ছেদটি পড়ে ৬৭ ও ৬৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:
মামুন তার অফিসে ডেটাবেস সফটওয়্যার ব্যবহার করে কাজ করছিল। মামুনের সহকর্মী ইমরান ওই একই কাজ করতে গিয়ে দেখল, তার কম্পিউটারে সফটওয়্যারটি নেই। তখন সে সফটওয়্যারটি মামুনকে শেয়ার করে দিতে অনুরোধ করল।
৬৭। মামুনের কাজটি করতে হলে কোনটি প্রয়োজন হবে?
ক. রেডিও খ. নেটওয়ার্ক
গ. মোবাইল ঘ. সফটওয়্যার
৬৮। মামুন সফটওয়্যারটি ছাড়া যা যা শেয়ার করতে পারবে—
i. প্রিন্টার ii. রেডিও iii. ফ্যাক্স
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. ii ও iii ঘ. i ও iii
৬৯। বর্তমান তথ্যপ্রযুক্তিতে কোনটির সংযোজনে নতুন মাত্রা যোগ করেছে?
ক. নেটওয়ার্ক খ. মডেম
গ. রাউটার ঘ. টপোলজি
৭০। তথ্যকে আবদ্ধ রাখা যায়, এ ধারণা পাল্টে গেছে কিসের প্রভাব?
ক. সমাজের প্রভাবে
খ. নেটওয়ার্কের প্রভাবে
গ. কম্পিউটারের প্রভাবে
ঘ. ইন্টারনেটের প্রভাবে
৭১। তথ্য কাদের জন্য উন্মুক্ত?
ক. বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য
খ. সবার জন্য গ. নিজেদের জন্য
ঘ. সরকারের জন্য
৭২। পৃথিবীর তথ্যভান্ডার কেমন?
ক. সংরক্ষিত খ. অল্প
গ. বিশাল ঘ. সীমিত
৭৩। পরিবেশ রক্ষার কাজে বড় পদক্ষেপ কোনটি?
ক. কাগজের ব্যবহার কমিয়ে ফেলা
খ. টপোলজি তৈরি
গ. ইন্টারনেট ব্যবহার
ঘ. নেটওয়ার্ক তৈরি।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তর
৬১. ঘ ৬২. ক ৬৩. ক ৬৪. ঘ ৬৫. ক ৬৬. গ ৬৭. খ ৬৮. খ ৬৯. ক ৭০. খ ৭১. খ ৭২. গ ৭৩. ক।
প্রকাশ কুমার দাস
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি গার্লস কলেজ, ঢাকা