তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৫১. তথ্য ও উপাত্তের নিরাপত্তায় কী ব্যবহূত হয়?
ক. পাসওয়ার্ড খ. তালা
গ. ইন্টারনেট ঘ. এন্টিভাইরাস
৫২. পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোন বিষয়টি খেয়াল রাখা জরুরি?
ক. পাসওয়ার্ডটি সহজ হয়
খ. পাসওয়ার্ডটি যেন মৌলিক হয়
গ. সহজে মনে রাখা যায়
ঘ. পাসওয়ার্ডটি ছোট হয়
৫৩. পাসওয়ার্ড মূলত কোন কাজে ব্যবহার করা হয়?
ক. নিরাপত্তা রক্ষায়
খ. কম্পিউটার চালু করতে
গ. শখের বশে ঘ. প্রয়োজনে
৫৪. কোনটি দ্বারা কম্পিউটার চালিত হয়?
ক. ভাইরাস খ. ইন্টারনেট
গ. পাসওয়ার্ড ঘ. সফটওয়্যার
৫৫. পাসওয়ার্ড তৈরি করা একটি—
ক. সহজ কাজ খ. জটিল কাজ
গ. কম সময়ের কাজ ঘ. সৃজনশীল কাজ
৫৬. দুর্বল পাসওয়ার্ডের কারণে কোন সমস্যাটি হতে পারে?
ক. কম্পিউটার নষ্ট হতে পারে
খ. ভাইরাস প্রতিহত হয়
গ. অন্যের তথ্য নষ্ট হতে পারে
ঘ. তথ্য চুরি হতে পারে
৫৭. মৌলিক পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে কোনটি ব্যবহার করা উচিত?
ক. সংখ্যা খ. চিহ্ন
গ. শব্দ ঘ. সংখ্যা, শব্দ ও চিহ্নের মিশ্রণ
৫৮. ই-মেইল পাসওয়ার্ড হিসেবে কোনটি ব্যবহার করা যায়?
ক. / খ. ’ গ. () ঘ. অক্ষর
৫৯. জিমেইল অ্যাকাউন্টটির নিরাপত্তা শক্তিশালী করা যায় কোন ব্যবস্থার মাধ্যমে?
ক. Account settings খ. password
গ. 2-step verification
ঘ. 3-step verification
৬০. এন্টিভাইরাসের কাজ হলো—
i. ভাইরাস uninstall করা
ii. ভাইরাস চিহ্নিত করা
iii. ভাইরাস প্রতিহত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬১. 2-step verification ব্যবস্থায় জিমেইল থেকে মোবাইলে কী পাঠানো হয়?
ক. Security Code খ. মোবাইল কোড
গ. পাসওয়ার্ড ঘ. Gmail Code
৬২. মোবাইলে প্রাপ্ত জিমেইল Security code টি কতবার ব্যবহার করা যাবে?
ক. এক বার খ. দুই বার
গ. তিন বার ঘ. বার বার
৬৩. সামাজিক সাইট ব্যবহার করার সময় নিচের কোন সতর্কতা মেনে চলা উচিত?
ক. ব্যক্তিগত ছবি শেয়ার না করা
খ. ব্যবহার শেষে logout করা
গ. বন্ধুর কম্পিউটার ব্যবহারের সময় সতর্ক থাকা ঘ. সবগুলো
৬৪. তথ্যপ্রযুক্তির ব্যবহার কীরূপ হওয়া উচিত?
ক. কম খ. বেশি
গ. বিনোদনে
ঘ. পরিমিত এবং প্রয়োজনীয়
৬৫. কম্পিউটার গেমের মাধ্যমে মানুষ কী ধরনের সুবিধা পায়?
ক. বিনোদন খ. প্রয়োজন মেটানো
গ. প্রযুক্তির ব্যবহার
ঘ. সময়ের সদ্ব্যবহার
৬৬. কম্পিউটার বা ইন্টারনেটের ব্যবহার কখন ক্ষতির কারণ হতে পারে?
ক. ব্যবহার করলে
খ. ব্যবহারে বাড়াবাড়ি করলে
গ. ব্যবহার না করলে
ঘ. বেশি ব্যবহার করলে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
৫১. ক ৫২. খ ৫৩. ক ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. ঘ ৫৭. ঘ ৫৮. ঘ ৫৯. গ ৬০. গ ৬১. ক ৬২. ক ৬৩. ঘ ৬৪. ঘ ৬৫. ক ৬৬. খ।
মাস্টার ট্রেইনার
প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল
অ্যান্ড কলেজ, ঢাকা