তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৬৭. কম্পিউটার গেম কখন আসক্তিতে পরিণত হয়?
ক. সাধারণ ব্যবহার করলে
খ. কম্পিউটারে বসে খেললে
গ. রাতে খেললে
ঘ. ব্যবহারের তীব্রতা বেশি হলে
৬৮. কম্পিউটার গেমে আসক্তি প্রায় সময়েই কোন বয়সে শুরু হয়?
ক. শৈশবে খ. কৈশোরে
গ. বয়স্কদের মাঝে ঘ. প্রাপ্ত বয়স্ক হলে
৬৯. কম্পিউটার কোন কাজের জন্য ব্যবহার করা হয়?
ক. গেম খেলার জন্য খ. বহুমুখী কাজে
গ. বিনোদনে ঘ. ইন্টারনেট ব্যবহারে
৭০. বিভিন্ন ধরনের ভাইরাস হতে পারে—
i. Stone ii. File iii. Folder
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭১. কম্পিউটার ভাইরাস সংক্রমিত হতে পারে—
i. সিডির মাধ্যমে ii. পেনড্রাইভের মাধ্যমে
iii. এসএমএসের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭২. বর্তমানে সামাজিক যোগাযোগ হয় কিসের মাধ্যমে?
ক. সামনাসামনি খ. অনলাইনে
গ. কম্পিউটারে ঘ. মোবাইলে
৭৩. কোনটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক সাইট?
ক. গুগলপ্লাস খ. টুইটার
গ. ইনস্টাগ্রাম ঘ. সবগুলো
৭৪. সামাজিক নেটওয়ার্ক ব্যবহারের উদ্দেশ্য কী?
ক. ই-মেইল করা খ. ইন্টারনেট ব্যবহার করা
গ. যোগাযোগ ঘ. খেলাধুলা করা
৭৫. 2-step verification পদ্ধতি ব্যবহার করে—
i. জিমেইল ii. ইয়াহু মেইল iii. হটমেইল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৭৬. সামাজিক নেটওয়ার্কের জনপ্রিয়তার কারণ কী?
ক. যোগাযোগ করা খ. ভাব বিনিময় করা
গ. ছবি আপলোড করা
ঘ. নিজেকে প্রকাশ করার সুযোগ পাওয়া
৭৭. সামাজিক নেটওয়ার্কে কোন বিষয়টি শেয়ার করা যায়?
ক. ছবি খ. ব্যক্তিগত তথ্য
গ. মনের ভাব ঘ. সবগুলো
৭৮. সামাজিক নেটওয়ার্ক তৈরির উদ্দেশ্য কী?
ক. সামাজিক যোগাযোগ খ. নেটওয়ার্ক তৈরি
গ. ইন্টারনেটের ব্যবহার ঘ. নতুন বন্ধু তৈরি
৭৯. কম্পিউটার গেমে আসক্ত ব্যক্তির সুনির্দিষ্ট লক্ষণ কোনটি?
ক. লেখাপড়া না করা খ. সময়ের অবচয় করা
গ. দৈনন্দিন জীবনের কাজকর্মে ব্যাঘাত ঘটা
ঘ. খাওয়া-দাওয়া না করা
৮০. কম্পিউটার গেম ছাড়তে হবে কীভাবে?
ক. ধীরে ধীরে খ. একবারে
গ. দ্রুত ঘ. ছাড়ার প্রয়োজন নেই।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল

সঠিক উত্তরটি মিলিয়ে নাও
অধ্যায়-২
৬৭. ঘ ৬৮. ক ৬৯. খ ৭০. খ ৭১. ক ৭২. খ ৭৩. ঘ ৭৪. গ ৭৫. ক ৭৬. ঘ ৭৭. ঘ ৭৮. ক ৭৯. গ ৮০. ক।
মাস্টার ট্রেইনার, প্রভাষক, মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা