তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনি প্রশ্নোত্তর: অধ্যায়-২
প্রিয় শিক্ষার্থী, আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
৯০. বিশ্বের বড় কোম্পানিগুলো পাইরেসি নজরদারি করার জন্য যে সংস্থাটি তৈরি করেছে তার নাম কী?
ক. ইঈঝ খ. ইঝঅ গ. ইঅঝ ঘ. ইওগঝঞঊঈ  
৯১. পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের প্রতি ১০ জনের মধ্যে কয়জন পাইরেসি মুক্ত?
ক. ৫ জন খ. ৭ জন গ. ৮ জন ঘ. ৯ জন              
৯২. সফটওয়্যার পাইরেসি করা—
ক. অপরাধ খ. আইনের আওতামুক্ত
গ. আসক্তি ঘ. হ্যাকিং  

৯৩. বাংলাদেশে সফটওয়্যার পাইরেসি—

ক. নিষিদ্ধ খ. নিষিদ্ধ নয়
গ. আংশিকভাবে নিষিদ্ধ ঘ. ক্ষেত্রবিশেষে নিষিদ্ধ
৯৪. সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার সৃষ্টকর্মের ওপর স্বত্বাধিকার দেয় কে?
ক. রাষ্ট্র খ. নিয়মনীতি গ. কপিরাইট আইন
ঘ. তথ্য অধিকার আইন
৯৫. সৃজনশীল কর্মের স্রষ্টাকে তার কর্মের বিনিয়োগের সুফল ভোগ করার অধিকার দিয়েছে কে?
ক. কপিরাইট খ. কপিরাইট আইন
গ. তথ্য অধিকার আইন ঘ. মানবাধিকার সংস্থা
৯৬. কপিরাইট হোল্ডারদের প্রাপ্ত আইনগত অধিকার কে সংরক্ষণ করে?
ক. সামাজিক আইন খ. সাধারণ আইন
গ. পরিবেশ আইন ঘ. কপিরাইট আইন
৯৭. কপিরাইট আইনের লক্ষ্য হলো—
i. সৃষ্টিকর্মকে সংরক্ষণ করার অধিকার প্রদান
ii. নতুন নতুন উদ্যোক্তা তৈরি
iii. সৃষ্টিশীল কর্মীদের বিনিয়োগের সুফল প্রদান
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৯৮. মেধার মূল্যকে স্বীকৃতি প্রদান করে কে?
ক. প্রোগ্রামাররা খ. কপিরাইট হোল্ডার
গ. কপিরাইট আইন ঘ. উদ্যোক্তারা
৯৯. জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্তে তৈরি করা বিধান কোনটি?
ক. তথ্য আইন খ. তথ্য অধিকার আইন
গ. কপিরাইট আইন ঘ. হ্যাকার আইন
১০০. কপিরাইট আইন যেভাবে কপিরাইট হোল্ডারদের সুবিধা প্রদান করে—
i. নিরাপত্তা প্রদানের মাধ্যমে
ii. সৃষ্টিকর্মের অধিকার সংরক্ষণের মাধ্যমে
iii. ভাইরাস থেকে রক্ষা করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii.

সঠিক উত্তরটি মিলিয়ে নাও

অধ্যায়-২
৯০. খ ৯১. খ ৯২. ক ৯৩. ক ৯৪. গ ৯৫. খ ৯৬. ঘ ৯৭. খ ৯৮. গ ৯৯. খ ১০০. ক।

মাস্টার ট্রেইনার, প্রভাষক

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা